Homeসর্বশেষনারায়ণগঞ্জে তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জে তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা

Published on

spot_img

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজেদের মধ্যে বিরোধের জেরে গোলাগুলিতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলী নিহত হয়েছেন। 

সোমবার (১২ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

তিনি জানান, সোমবার সন্ধ্যায় সাহেব আলীর নিজ বাহিনীর সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধের জেরে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে রাস্তার পাশের একটি ড্রেনে পড়ে যান সাহেব আলী।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, সাহেব আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে ১০টির বেশি মামলা রয়েছে। গত বছরও তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে মুক্তি পান তিনি।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিজ বাহিনীর সদস্যদের মধ্যে অন্তঃকোন্দলের জেরেই এ গোলাগুলির ঘটনা ঘটেছে।

বাপ্পি/সা.এ

Latest articles

কিশোরগঞ্জে ‘জেরিন স্পোর্টস এরিনা’র’ ফুটবল টার্ফ গ্রাউন্ডের উদ্বোধন

কিশোরগঞ্জ সদর উপজেলার ২নং লতিবাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব চড়পাড়ায় নান্দনিক ও অত্যাধুনিক...

পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও যুব উন্নয়ন নিয়ে জেলা পরিষদের মতবিনিময়

পাহাড়ের যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা...

ভালুকায় শিয়ালের কামড়ে নারীসহ আহত ৩

ময়মনসিংহের ভালুকায় একটি পাগলা শিয়ালের কামড়ে নারী সহ তিন জন আহত হয়েছেন। সোমবার...

সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবং দেশটির...

More like this