Homeসর্বশেষকিশোরগঞ্জে 'জেরিন স্পোর্টস এরিনা'র' ফুটবল টার্ফ গ্রাউন্ডের উদ্বোধন

কিশোরগঞ্জে ‘জেরিন স্পোর্টস এরিনা’র’ ফুটবল টার্ফ গ্রাউন্ডের উদ্বোধন

Published on

spot_img

কিশোরগঞ্জ সদর উপজেলার ২নং লতিবাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব চড়পাড়ায় নান্দনিক ও অত্যাধুনিক ফুটবল টার্ফ গ্রাউন্ডের শুভ উদ্বোধন হয়েছে। এটি কিশোরগঞ্জের ক্রীড়াঙ্গনে এক নতুন সংযোজন, যেখানে দিবারাত্রি ফুটবল ম্যাচ আয়োজনের সুযোগ থাকবে।

সোমবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে আনুষ্ঠানিকভাবে জেরিন স্পোর্টস এরিনা’র মিনি টার্ফ স্টেডিয়ামের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে এ. আর এম আব্দুল্লাহ রায়হান এর সভাপতিত্বে ও হাসান ইমাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা যুব দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২নং লতিবাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম শহীদ ও বিআরডিবি’র চেয়ারম্যান হুমায়ুন আহমেদ।

‘জেরিন স্পোর্টস এরিনা’র’ মিনি ফুটবল স্টেডিয়ামের চেয়ারম্যান জসিম উদ্দিন ভূইয়া ও পরিচালক কামাল হোসেন এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন, সামিউল হাসান ইবাদ, মোঃ মাহিন, আমির হামজা, সৈয়দ মুরাদুল মুস্তাকিন মুরাদ।

এটি ভূপৃষ্ঠের ওপরে নির্মিত একটি অত্যাধুনিক খেলার মাঠ, যা স্মার্ট ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি হয়েছে। দিনের বেলায় সূর্যের আলোতে এবং রাতে কৃত্রিম আলোর ব্যবস্থায় এখানে ফুটবল ম্যাচ চলবে।

“জেরিন স্পোর্টস এরিনার’র” নামের এই মিনি স্টেডিয়ামটি অত্যন্ত চমকপ্রদ, যা ক্রীড়াপ্রেমীদের মুগ্ধ করবে। আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের আদলে তৈরি এ মাঠটি দিবারাত্রি খেলার উপযোগী করা হয়েছে। এখানে একসঙ্গে ১৪ জন খেলোয়াড় (৭+৭) অংশ নিতে পারবেন, সঙ্গে থাকবেন একজন রেফারি।

এই ‘জেরিন স্পোর্টস এরিনা’র’ মিনি ফুটবল গ্রাউন্ডটি লতিবাবাদ ইউনিয়নের পূর্ব চরপাড়া এলাকায় ২৫ শতাংশ জায়গায় নির্মিত হয়েছে।

সবুজ টার্ফের উপর ছোট ছোট পাসে তারকা ফুটবলারদের খেলা দেখার মতো এক অভিজ্ঞতা পাবেন দর্শকরা।



সাজু/নিএ

Latest articles

রাজবাড়ীতে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ত্রিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক...

পুরান ঢাকায় আগুন ছড়াল আরেক ভবনে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজার মার্কেটে লাগা আগুন পাশের আরেকটি ভবনে...

পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও যুব উন্নয়ন নিয়ে জেলা পরিষদের মতবিনিময়

পাহাড়ের যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা...

ভালুকায় শিয়ালের কামড়ে নারীসহ আহত ৩

ময়মনসিংহের ভালুকায় একটি পাগলা শিয়ালের কামড়ে নারী সহ তিন জন আহত হয়েছেন। সোমবার...

More like this

রাজবাড়ীতে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ত্রিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক...

পুরান ঢাকায় আগুন ছড়াল আরেক ভবনে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজার মার্কেটে লাগা আগুন পাশের আরেকটি ভবনে...

পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও যুব উন্নয়ন নিয়ে জেলা পরিষদের মতবিনিময়

পাহাড়ের যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা...