Homeসর্বশেষরবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দিতে গিয়ে আয়াসসহ আটক ৪

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দিতে গিয়ে আয়াসসহ আটক ৪

Published on

spot_img

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি মাখানোর অভিযোগে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারীও রয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, শনিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তাঁদের আটক করা হয়েছে।

জানা গেছে, এদিন সেগুনবাগিচায় কর্মসূচির ঘোষণা দিয়েছিল রাষ্ট্র সংলাপ ফোরাম। ওই কর্মসূচি চলাকালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি মাখানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়।

এর আগে গত ৫ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পরে ফুটপাতসংলগ্ন দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।

সংস্কারকাজ শেষে ফুটপাতটি পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এ সময় সেখানে নতুন ডাস্টবিন স্থাপন, পথচারীদের বিশ্রামের জন্য বেঞ্চ নির্মাণ এবং সীমানাপ্রাচীর সংস্কার করা হয়।

বাপ্পি/সা.এ

Latest articles

রাজবাড়ীতে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ত্রিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক...

পুরান ঢাকায় আগুন ছড়াল আরেক ভবনে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজার মার্কেটে লাগা আগুন পাশের আরেকটি ভবনে...

কিশোরগঞ্জে ‘জেরিন স্পোর্টস এরিনা’র’ ফুটবল টার্ফ গ্রাউন্ডের উদ্বোধন

কিশোরগঞ্জ সদর উপজেলার ২নং লতিবাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব চড়পাড়ায় নান্দনিক ও অত্যাধুনিক...

পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও যুব উন্নয়ন নিয়ে জেলা পরিষদের মতবিনিময়

পাহাড়ের যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা...

More like this