Homeসর্বশেষহাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

Published on

spot_img

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬ জন। 

শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে পাঁচজন, চট্টগ্রামে একজন, সিলেটে একজন এবং ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৫ জনে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। বাকি ১ হাজার ৫১ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৯৫৫ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩ হাজার ৮৪৮ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৩১ জন। এ নিয়ে দেশে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২২ হাজার ৩২৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৯৪৫ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৩ হাজার ৪৫৪ জন।

বাপ্পি/সা.এ

Latest articles

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো পারমাণবিক বিক্রিয়া শুরু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে প্রথমবারের মতো পারমাণবিক বিক্রিয়া শুরু হয়েছে।  রবিবার (১১ অক্টোবর)...

জাবিতে ‘দেয়ালজুড়ে সাদা নৈঃশব্দ’ চিত্রপ্রদর্শনী আয়োজিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিল্পী চূড়ান্তের চিত্রকর্ম নিয়ে ‘দেয়ালজুড়ে সাদা নৈঃশব্দ’ শীর্ষক চিত্রপ্রদর্শনীর আয়োজন করেছে...

এনসিটি ইজারা ইস্যুতে গণঅনশন করবে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ

দেশের প্রধান সমুদ্রবন্দরের সবচেয়ে লাভজনক জেটি এনসিটি ইজারা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা না...

তাজমিন হত্যায় জড়িত নন রাজু

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) হত্যা ও ধর্ষণের ঘটনায় কক্সবাজারের যুবক...

More like this