Homeসর্বশেষপ্রশ্নফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ

প্রশ্নফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ

Published on

spot_img

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৬ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৩টায় পরীক্ষা নেওয়ার নতুন সময় নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতিও সম্পন্ন করেছিল যুব উন্নয়ন অধিদপ্তর। তবে পরীক্ষা শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৬ অক্টোবর বিকেল ৩টায় পুনরায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য পরীক্ষার্থীদের মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে গঠিত এ কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

কুশল/সাএ

Latest articles

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সাজেক পর্যটনকেন্দ্র

*সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা*রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ...

হোটেলের খাতায় নাম ‘তানজু’, এরপর করুণ পরিণতি

কক্সবাজারের কলাতলী। কুটুমবাড়ি রোডের শেষ মাথায় তিনতলা একটি আবাসিক হোটেল। ৬ অক্টোবর সন্ধ্যা...

পঞ্চগড়ে চা চাষী এবং কারখানা মালিকদের প্রশিক্ষন এবং চা আস্বাদন নিউজ পিক

পঞ্চগড় উত্তরাঞ্চলের চা বাগান, চা কারখানা, এবং ক্ষুদ্র চা চাষীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে...

পূজামণ্ডপের নিরাপত্তায় রাজনৈতিক নেতাদের সজাগ থাকার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, পূজামণ্ডপ ও মন্দিরগুলোর নিরাপত্তায়...

More like this