Homeসর্বশেষদুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, বাড়ছে প্রতিমাশিল্পীদের ব্যস্ততা

দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, বাড়ছে প্রতিমাশিল্পীদের ব্যস্ততা

Published on

spot_img

দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে বরণ করে নিতে ব্রাহ্মণবাড়িয়ায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমায় মাটির কাজ শেষে রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমা। এ বছর জেলায় পূজামণ্ডপের সংখ্যা বাড়ায় দিন-রাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা।

এ বছর ব্রাহ্মণবাড়িয়ার নয়টি উপজেলায় মোট ৬২৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় প্রায় ৫০টি বেশি। এর মধ্যে নাসিরনগরে ১৪২টি, নবীনগরে ১৩২টি, সদরে ৮৫টি, বিজয়নগরে ৬৪টি, সরাইল ও কসবায় ৫৬টি করে, বাঞ্ছারামপুরে ৪৬টি, আখাউড়ায় ২৯টি এবং আশুগঞ্জে ১৮টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।

প্রতিমাশিল্পী ঝন্টু পাল জানান, এ বছর তিনি ১৮টি প্রতিমা তৈরি করছেন। পরিবারের সদস্য ও কারিগরদের নিয়ে দিন-রাত কাজ করে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ করেছেন। তবে বাঁশ, খড়, মাটি ও রংসহ বিভিন্ন উপকরণের দাম বাড়লেও প্রতিমার দাম সেভাবে বাড়েনি। তবু বংশপরম্পরায় এই কাজের সঙ্গে যুক্ত থাকাকে আনন্দের অংশ বলে মনে করেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্যসচিব প্রবীর চৌধুরী রিপন জানান, শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে। নিরাপত্তা নিশ্চিত করতে মণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবক ও সিসিটিভি ক্যামেরা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাঈদ জানান, প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে থাকবে পুলিশের টহল। পাশাপাশি শহরের বেহাল সড়ক সংস্কারের বিষয়েও সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

আগামী ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দেবীপক্ষের আবাহন। ১৬ অক্টোবর মহাষষ্ঠীতে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসব। শাস্ত্রমতে, এবার দেবীর আগমন ঘোটকে এবং গমন নৌকায়।

বাপ্পি/সা.এ

Latest articles

যশোর জেনারেল হাসপাতালে ভারতীয় বন্দি বাচ্চুলা মাঝির মৃত্যু

যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি বাচ্চুলা মাঝি (৫৩) নামে এক ভারতীয় নাগরিক শুক্রবার (৯...

এবার রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, পাইলটসহ নিহত ৩

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় পাইলটসহ অন্তত তিন সৌদি নাগরিক...

জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ড: বান্ধবীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন মা

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী...

শিক্ষক নিয়োগে যোগ্যতা-দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা, দক্ষতা ও পেশাগত দায়িত্ববোধকে সর্বোচ্চ গুরুত্ব...

More like this