Homeসর্বশেষযশোর জেনারেল হাসপাতালে ভারতীয় বন্দি বাচ্চুলা মাঝির মৃত্যু

যশোর জেনারেল হাসপাতালে ভারতীয় বন্দি বাচ্চুলা মাঝির মৃত্যু

Published on

spot_img

যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি বাচ্চুলা মাঝি (৫৩) নামে এক ভারতীয় নাগরিক শুক্রবার (৯ অক্টোবর) ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকি ৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত বাচ্চুলা মাঝি ভারতের উত্তর প্রদেশের চিতামারী জেলার কাঁকড়ারা গ্রামের বাবুল মাঝি ওরফে বকুল মাঝির ছেলে। তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে ভারতীয় বন্দি নম্বর ০৭/১৮ হিসেবে অন্তরীণ ছিলেন।

জানা যায়, বাচ্চুলা মাঝি দীর্ঘদিন ধরে সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত ছিলেন এবং কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার ভোরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করার পর তিনি অচেতন হয়ে পড়েন। পরে কারা হাসপাতালের সহকারী সার্জনের জরুরি নির্দেশনায় ভোর ৪টা ৪০ মিনিটের দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে ভোর ৪টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাগার-সংশ্লিষ্ট তথ্য সুত্রে জানা যায়, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি রামগড়ছড়ি থানায় দায়ের করা একটি মামলায় বাংলাদেশ কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট, ১৯৫২-এর ৪ ধারায় বাচ্চুলা মাঝিকে গ্রেপ্তার করা হয়। একই বছরের ২৪ ফেব্রুয়ারি তাকে রাঙ্গামাটি জেলা কারাগারে পাঠানো হয়। পরবর্তী সময়ে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সাজাভোগ শেষে নিজ দেশে প্রত্যাবাসনের সুবিধার্থে ২০১৮ সালের ২০ নভেম্বর ফেনী জেলা কারাগারের মাধ্যমে তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। এরপর থেকে তিনি সেখানে অন্তরীণ ছিলেন।

বর্তমানে বাচ্চুলা মাঝির মরদেহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।



বাপ্পি/সা.এ

Latest articles

মাদকসহ আটকদের ছেড়ে দেওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে!

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের অভিযানে মাদকসহ আটক ব্যক্তিদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ব্যবস্থা নেওয়ায় প্রশ্ন...

সালমান খানকে আদালতের নোটিশ

বলিউড তারকা সালমান খানের নাম জড়িয়ে কৃষ্ণসার হরিণ শিকারের মামলা নিয়ে নতুন করে...

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার...

গ্রেপ্তার অটোচালকের তথ্যে মিললো আইফোন, দুই ক্লু ধরে তদন্তে পুলিশ

কুমিল্লায় ৭ম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনের হত্যাকাণ্ডের পর জব্দ হওয়া সিএনজিচালিত অটোরিকশা ও...

More like this

মাদকসহ আটকদের ছেড়ে দেওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে!

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের অভিযানে মাদকসহ আটক ব্যক্তিদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ব্যবস্থা নেওয়ায় প্রশ্ন...

সালমান খানকে আদালতের নোটিশ

বলিউড তারকা সালমান খানের নাম জড়িয়ে কৃষ্ণসার হরিণ শিকারের মামলা নিয়ে নতুন করে...

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার...