Homeসর্বশেষসৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

Published on

spot_img

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। বাংলাদেশ সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে এবং এসব হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার (৮ অক্টোবর) পৃথক দুটি হামলা চালানো হয়। এতে তিন সৌদি নাগরিক নিহত হন। সেই সঙ্গে বিভিন্ন দেশের আরও কয়েকজন নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তারা জানায়, আহতদের মধ্যে কারও আঘাত সামান্য, আবার কারও অবস্থা গুরুতর। হামলার পরপরই তাদের হাসপাতালে নেওয়া হয়। 

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রথম হামলাটি বিমানবন্দরের বিভিন্ন স্থাপনায় আঘাত হানে। দ্বিতীয় হামলার লক্ষ্য ছিল সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়ার একটি উড়োজাহাজ। হামলায় বিমানবন্দরের কিছু স্থাপনা ও সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়েছে।

হামলার পর বিমানবন্দরের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, পরে বিমানবন্দরের কার্যক্রম আবার চালু হয়েছে এবং আকাশপথে বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরেছে।

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বৃহস্পতিবার রিয়াদ বিমানবন্দরে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে। তবে হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের বিবৃতিতে দায়ীদের নাম উল্লেখ করা হয়নি।

সালাউদ্দিন/সাএ

Latest articles

যুবদল নেতার বাড়ির গেটে কাফনের কাপড়, ‘জয় বাংলা’ চিরকুটে প্রাণনাশের হুমকি

নরসিংদীর সদর উপজেলার আমদিয়া ইউনিয়নে এক যুবদল নেতার বাড়ির প্রধান ফটকের সামনে কাফনের...

মানসিক যত্ন সহজলভ্য করতে ‘মনোকথা কেয়ার কার্ড’ চালু

মো: সাইফুল আলম সরকার, ঢাকা: মানসিক স্বাস্থ্যসেবাকে সহজলভ্য, সাশ্রয়ী ও মানুষের নাগালের মধ্যে...

দুদিন ধরে নিখোঁজ ছিলেন সাবেক সেনাসদস্য, গাছের ডালে ঝুলছিল তাঁর লাশ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা থেকে নিখোঁজের দুই দিন পর নেত্রকোনার মোহনগঞ্জে মোহাম্মদ ফজলুর রহিম...

প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট

গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা লুটের...

More like this