Homeসর্বশেষযুবদল নেতার বাড়ির গেটে কাফনের কাপড়, ‘জয় বাংলা’ চিরকুটে প্রাণনাশের হুমকি

যুবদল নেতার বাড়ির গেটে কাফনের কাপড়, ‘জয় বাংলা’ চিরকুটে প্রাণনাশের হুমকি

Published on

spot_img

নরসিংদীর সদর উপজেলার আমদিয়া ইউনিয়নে এক যুবদল নেতার বাড়ির প্রধান ফটকের সামনে কাফনের কাপড়, গোলাপজল, আগরবাতি ও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা চিরকুট রেখে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মাধবদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করে তদন্ত শুরু করেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার আমদিয়া ইউনিয়নের বনাইদ গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোবারক হোসেন স্থানীয় ব্যবসায়ী এবং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ ও ভুক্তভোগীর সূত্রে জানা যায়, বাড়ির প্রধান ফটকের সামনে একটি শপিং ব্যাগ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা মোবারক হোসেনকে ফোন করেন। সে সময় তিনি ব্যবসায়িক কাজে ঢাকায় ছিলেন। খবর পেয়ে বাড়িতে ফিরে তিনি বিষয়টি পুলিশ ও স্থানীয় দলীয় নেতাকর্মীদের জানান। পরে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি উদ্ধার করে। এর ভেতরে সাদা কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজলের বোতল ও একটি চিরকুট পাওয়া যায়।

মোবারক হোসেনের অভিযোগ, চিরকুটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোশাররফ মেম্বারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা না করার জন্য তাঁকে হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মোবারক হোসেন।

ঘটনার নিন্দা জানিয়ে আমদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনুল হক মিয়া বলেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে এ ধরনের ন্যক্কারজনক কাজ করেছে। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত এবং তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, খবর পাওয়ার পর পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



বাপ্পি/সা.এ

Latest articles

জুড়ীতে অসুস্থ শিশুর চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান

মৌলভীবাজার জেলার জুড়ীতে জটিল হৃদরোগে আক্রান্ত ১০ বছর বয়সী শিশু মরিয়ম আক্তারের চিকিৎসায়...

কালিকাপুরে মানবকল্যাণ সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু

রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুরে মানবকল্যাণ সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। "একতা ঐক্য সংহতি...

ঈশ্বরগঞ্জে সার ডিলার নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ এমপির!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে আর্থিক লেনদেন ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন...

জীবননগরে এমপি রুহুল আমিন মাদকবিরোধী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার জীবননগরে এমপি রুহুল আমিন মাদকবিরোধী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন...

More like this

জুড়ীতে অসুস্থ শিশুর চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান

মৌলভীবাজার জেলার জুড়ীতে জটিল হৃদরোগে আক্রান্ত ১০ বছর বয়সী শিশু মরিয়ম আক্তারের চিকিৎসায়...

কালিকাপুরে মানবকল্যাণ সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু

রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুরে মানবকল্যাণ সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। "একতা ঐক্য সংহতি...

ঈশ্বরগঞ্জে সার ডিলার নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ এমপির!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে আর্থিক লেনদেন ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন...