Homeসর্বশেষদেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর

Published on

spot_img

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৬৬৫ টাকা। শুক্রবার (৯ অক্টোবর) সকাল থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ২৮১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৫৪ হাজার ৯৯৪ টাকায়।

এর আগে গত সোমবার দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছিল। তখন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৮১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।

আগের দামের তুলনায় নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ৫৮৪ টাকা। একইভাবে ২১ ক্যারেটে ২ হাজার ৪৬৫ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণে ১ হাজার ৪৯৬ টাকা বেড়েছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১২১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৯ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৬২ দফা কমানো হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ দফা দাম বাড়ানোর বিপরীতে ২৯ দফা দাম কমানো হয়।

কুশল/সাএ

Latest articles

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে ইরানে কোনো হামলা চালানো হবে না বলে...

আজ বিশ্ব ডিম দিবস, প্রতিপাদ্য ‘শক্তি ও পুষ্টিতে ভরপুর ডিম’

মানবদেহের পুষ্টির চাহিদা পূরণ ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে ডিমের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে...

নানা পাটেকরের মৃত্যু ‘স্বাভাবিক’ নয়! তদন্তে গোয়া পুলিশ

প্রবীণ অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে গোয়া পুলিশ। ভারতীয়...

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শুক্রবার...

More like this