Homeসর্বশেষআজ বিশ্ব ডিম দিবস, প্রতিপাদ্য ‘শক্তি ও পুষ্টিতে ভরপুর ডিম’

আজ বিশ্ব ডিম দিবস, প্রতিপাদ্য ‘শক্তি ও পুষ্টিতে ভরপুর ডিম’

Published on

spot_img

মানবদেহের পুষ্টির চাহিদা পূরণ ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে ডিমের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘বিশ্ব ডিম দিবস’। প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার দিবসটি পালনের রীতি অনুযায়ী আজ শুক্রবার (৯ অক্টোবর) বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হচ্ছে।

১৯৯৬ সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক এগ কমিশনের (আইইসি) এক সম্মেলনে দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় এ বছর পালিত হচ্ছে বিশ্ব ডিম দিবসের ৩০তম আয়োজন।

এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শক্তি ও পুষ্টিতে ভরপুর ডিম’। ডিমের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং দৈনন্দিন খাদ্যতালিকায় প্রাণিজ আমিষের সহজলভ্য উৎস হিসেবে ডিমের গুরুত্ব তুলে ধরাই দিবসটির মূল উদ্দেশ্য।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। প্রাণিসম্পদ অধিদপ্তর, ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখা (ওয়াপসা-বিবি) এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) যৌথ উদ্যোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি নেওয়া হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে সচেতনতামূলক শোভাযাত্রা, আলোচনা সভা, জাতীয় সেমিনার এবং বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ে পুষ্টিবিষয়ক বিশেষ আয়োজন। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এতিমখানা, বৃদ্ধাশ্রম ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে বিনামূল্যে ডিম বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, এসব কর্মসূচির মাধ্যমে ডিমের পুষ্টিগুণ সম্পর্কে মানুষের সচেতনতা বাড়বে এবং সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলতে ডিমের ব্যবহার আরও উৎসাহিত হবে।

কুশল/সাএ

Latest articles

কেরানীগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা করে উধাও স্বামী

ঢাকার কেরানীগঞ্জে বসত ঘরের ভেতর থেকে শাহনাজ বেগম নামে এক নারীর গলাকাটা মরদেহ...

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষায়...

জুমার দিনে যে দুই সময়ে দোয়া কবুলের আশা বেশি

সপ্তাহের প্রতিটি দিনই মহান আল্লাহর রহমত ও অনুগ্রহ লাভের সুযোগ। তবে কিছু দিন...

মায়ের মাথায় হাত বুলিয়ে নবজাতক চুরি, হাসপাতাল থেকে পালাল নারী

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে তিন দিন বয়সী এক নবজাতক ছেলেশিশু চুরির...

More like this