Homeসর্বশেষকেরানীগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা করে উধাও স্বামী

কেরানীগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা করে উধাও স্বামী

Published on

spot_img

ঢাকার কেরানীগঞ্জে বসত ঘরের ভেতর থেকে শাহনাজ বেগম নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। ঘটনার পর থেকে স্বামী আহসানুল্লাহ হাসান পলাতক রয়েছে।

শুক্রবার সকাল দশটার দিকে চুনকুটিয়া কালীবাড়ি এলাকার শাহজাহান হাজির বাসা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত শাহনাজ বেগমের চৌদ্দ বছর বয়সী মেয়ের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গতকাল রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে। এরপর সকালে মেয়ে ঘরের ভেতর প্রবেশ করে দেখে মেঝেতে তার মায়ের গলাকাটা মরদেহ পড়ে রয়েছে। পরবর্তীতে পুলিশের খবর দেয়া হয়।

দক্ষিন কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজহার হোসেন জানান ,ঘটনার পর থেকেই স্বামী আহসানুল্লাহ হাসান পলাতক রয়েছে। ধারণা করা হচ্ছে তিনি স্ত্রীকে গলা কেটে হত্যা করে পালিয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

কুশল/সাএ

Latest articles

সিরাজগঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাপ্পু (২৬) নামে এক...

দাবি মেনে নিতে বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের দাবির পক্ষে অবস্থান নেওয়া একটি রাজনৈতিক দলের সেক্রেটারি...

পারিবারিক জমি বিরোধে ত্রাণমন্ত্রী দুলুর নাম জড়ানোর নিন্দা লালমনিরহাট বিএনপির

লালমনিরহাট পৌরসভার একটি এলাকায় পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধকে রাজনৈতিক রূপ দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা...

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষায়...

More like this