সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাদার ফিসারিজ খ্যাত টাঙ্গুয়ার হাওরে অবৈধ ভাবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে অভিযান চালিয়ে ৮ লাখ টাকার জাল ও ৫ টি নৌকাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে টাংগুয়ার হাওরের বিভিন্ন অংশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম এস আর আলিফ ও মৎস্য কর্মকর্তা কে এম মাহফুজুর রহমান যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
এ সময় পুলিশ ও গোলাবাড়ি, রামসিংহপুর ও রূপনগর আনসার ক্যাম্পের আনসার সদস্যগন সহযোগিতা করে।
প্রশাসন সূত্রে জানাগেছে,গোপন সংবাদের ভিত্তিত্বে টাংগুয়ার হাওরের বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ৭টি কোনাজাল( ৬ লাখ টাকা) ও ৩০ হাজার মিটার ৬ বস্তা কারেন্ট জাল(২ লাখ টাকা) জব্দ করা হয়। এ সময় ৬ টি নৌকা আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতি নৌকাকে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে জব্দ করা কোনা জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম এস আর আলিফ এর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন,টাঙ্গুয়ার হাওরের মৎস্য সম্পদ,প্রকৃতি,পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসন অভিযান অব্যাহত থাকবে।
বাপ্পি/সা.এ


