Homeসর্বশেষতালায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে রহস্য

তালায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে রহস্য

Published on

spot_img

তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ধুলন্ডা গ্রামে নীলা খাতুন (১৬) নামের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় নিজ ঘর থেকে তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নীলা ধুলন্ডা গ্রামের লিটন শেখের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে ঘরের ভেতর নীলাকে গলায় রশি দেওয়া অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে নীলার বাবা লিটন শেখের দাবি, তাঁর মেয়ে আত্মহত্যা করেনি। তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় এ সুযোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর মেয়েকে আত্মহত্যায় প্ররোচিত বা বাধ্য করা হয়ে থাকতে পারে বলেও তিনি সন্দেহ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, গত শুক্রবার দুপুরে মেয়েকে কেন্দ্র করে একই গ্রামের আমজাদ, আকবার, আব্দুল, রকি, সোহেল শেখ আমাদের বেধড়ক মারপিট করে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক নীলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাপ্পি/সা.এ

Latest articles

টাংগুয়ার হাওর অভিযান ৮ লক্ষাধিক টাকার অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ছাই

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাদার ফিসারিজ খ্যাত টাঙ্গুয়ার হাওরে অবৈধ ভাবে নিষিদ্ধ জাল দিয়ে...

তাহিরপুর নবনিযুক্ত ৪৮ জন শিক্ষকদের ৫ দিন ব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা

সুনামগঞ্জে তাহিরপুর উপজেলায় নব নিযুক্ত ৪৮ জন শিক্ষকদের ৫ দিন ব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা...

দরপতনের শীর্ষে টেকনো ড্রাগস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (৫ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া...

পঞ্চগড়ে যুবদলের দুই নেতা গ্রেপ্তার, দলীয় পদ স্থগিত

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের চামেশ্বরী এলাকার বাসিন্দা পরিমল চন্দ্র বর্মনকে ভয়ভীতি দেখিয়ে...

More like this