Homeসর্বশেষ৩২ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত

৩২ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত

Published on

spot_img

নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো প্রদেশে ৩২ আরোহী নিয়ে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর বিমানটির আরোহীদের উদ্ধারে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

সোমবার (৫ অক্টোবর) নাইজেরিয়ার বিমানমন্ত্রী ফেস্টাস কেইয়ামো জানান, ইগবোকোডার নৌঘাঁটির কাছে বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। বেনিন থেকে লাগোস যাওয়ার পথে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে কেইয়ামো বলেন, ‘বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।’

তিনি জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু সদস্য ছিলেন।

স্থানীয় সময় সকাল ৯টা ১৩ মিনিটে বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এরপর রেডিওর মাধ্যমে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

নাইজেরিয়ার বিমানবাহিনী জানিয়েছে, বিমানটি ছিল এটিআর-৪২ মডেলের। নিয়মিত ফ্লাইট হিসেবে এটি লাগোসের উদ্দেশে যাচ্ছিল। দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

বিমানমন্ত্রী কেইয়ামো জানান, তিনি নাইজেরিয়ার বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল সানডে কেলভিন আনেকের সঙ্গে কথা বলেছেন এবং উদ্ধার অভিযানে বিমান মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা ও সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।

তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। বিমানটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সূত্র : আল জাজিরা

সালাউদ্দিন/সাএ

Latest articles

নড়াইলে ইয়াবা গাঁজাসহ ৪ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড 

নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৪ যুবককে আটক...

অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতবাড়িসহ সর্বস্ব পুড়ে ছাই, এতে দেড় কোটি টাকার ক্ষতি

কিশোরগঞ্জের মিঠামইনে সিলিন্ডার গ্যাসের চুলা থেকে লাগা আগুনে দুটি পরিবারের বসতবাড়িসহ সর্বস্ব পুড়ে...

নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতাহ-৪ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের

নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতাহ-৪ গ্রাউন্ড-লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্রের বর্ধিত সংস্করণের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান।  মঙ্গলবার...

নোয়াখালীতপ নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট

নোয়াখালী সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’...

More like this