Homeসর্বশেষঅগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতবাড়িসহ সর্বস্ব পুড়ে ছাই, এতে দেড় কোটি টাকার ক্ষতি

অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতবাড়িসহ সর্বস্ব পুড়ে ছাই, এতে দেড় কোটি টাকার ক্ষতি

Published on

spot_img

কিশোরগঞ্জের মিঠামইনে সিলিন্ডার গ্যাসের চুলা থেকে লাগা আগুনে দুটি পরিবারের বসতবাড়িসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ দুই পরিবারের লোকজন দাবি করেছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মিঠামইন বাজার সংলগ্ন গিরিশপুর গ্রামে অগ্নিকাণ্ডে এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্র জানায়, মিঠামইন বাজার সংলগ্ন গিরিশপুর গ্ৰামের নূর হোসেনের ঘরে সিলিন্ডার গ্যাসের চুলায় রান্না করার সময়ে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। আগুন মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে নূর হোসেন মিয়া বাড়ি ও পরে পার্শ্ববর্তী দিলীপ চৌধুরীর বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে দুটি বাড়িরই ঘরদরজা ও মালামালসহ সব পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে মিঠামইন, ইটনা ও অষ্টগ্ৰাম ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে।

অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে তাৎক্ষণিক মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আগুন নিয়ন্ত্রণে দিক-নির্দেশনা দেন।

এসময় মিঠামইন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে কথা বলেন। তিনি জানান, নূর হোসেন মিয়ার ক্ষতির পরিমাণ ১ কোটি টাকা ও দিলীপ চৌধুরীর ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকা।

মিঠামইন ফায়ার সার্ভিস কর্মকর্তা রোস্তম আলী জানান, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ২ ঘন্টা কাজ করে ভয়াবহ এ আগুন নিভাতে সক্ষম হয়। প্রাথমিকভাবে গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে।

বাপ্পি/সা.এ

Latest articles

নড়াইলে ইয়াবা গাঁজাসহ ৪ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড 

নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৪ যুবককে আটক...

নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতাহ-৪ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের

নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতাহ-৪ গ্রাউন্ড-লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্রের বর্ধিত সংস্করণের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান।  মঙ্গলবার...

নোয়াখালীতপ নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট

নোয়াখালী সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’...

ডিআরইউ বর্ষসেরা রিপোর্টের পুরস্কার দেবে নগদ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’ দেবে দেশের অন্যতম বৃহত্তম মোবাইল...

More like this