Homeসর্বশেষযশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক

যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক

Published on

spot_img

যশোর শহরে ২৪০ পিস ইয়াবাসহ হত্যা ও অস্ত্র মামলার আসামি রকি (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রবিবার (৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে যশোর শহরের মুজিব সড়ক রেলগেট এলাকার রেল কলোনির সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি রেলগেট পশ্চিমপাড়ার শহিদুল ইসলাম বাবুলের ছেলে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের সুত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রেল কলোনি এলাকায় দুই ব্যক্তি ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে দুজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ রকিকে আটক করলেও অপরজন পালিয়ে যায়। পরে রকির দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান কোচরে থাকা একটি নীল রঙের জিপার পলিথিনের ভেতর থেকে ২৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে রকি পুলিশকে জানান, তার সাথে ছিলো রেলগেট পশ্চিমপাড়ার মুন্না। রকি আরও জানায়, যশোরের রেলগেট এলাকার শাহিন নামে এক ব্যক্তির কাছ থেকে পাইকারি দামে ইয়াবা কিনে শহরের বিভিন্ন স্থানে খুচরা বিক্রি করছিল। এ ঘটনায় আটক রকি ও পলাতক মুন্নার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এদিকে পুলিশ জানিয়েছে, আটক রকির বিরুদ্ধে এর আগেও হত্যা, মাদক, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন আইনে নয়টি মামলা রয়েছে।



বাপ্পি/সা.এ

Latest articles

৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আদালতে সাক্ষ্য দেওয়ার কথা। কিন্তু নির্ধারিত দিনে হাজির হচ্ছেন না অনেক পুলিশ সদস্য।...

বেহাল সড়কে এবার স্বস্তির ইট

বর্ষা এলেই সড়কজুড়ে জমত পানি। কোথাও কাদা, কোথাও তৈরি হতো বড় বড় গর্ত।...

শেরপুরে কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক

শেরপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। মঙ্গলবার (৫ অক্টোবর) তিনি কারাগারটি...

৬ দিন বন্ধ থাকবে ১৯ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা

সিস্টেম আধুনিকায়ন ও প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের কারণে দেশের ১৯টি ব্যাংকের কার্ড, এটিএমসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর...

More like this

৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আদালতে সাক্ষ্য দেওয়ার কথা। কিন্তু নির্ধারিত দিনে হাজির হচ্ছেন না অনেক পুলিশ সদস্য।...

বেহাল সড়কে এবার স্বস্তির ইট

বর্ষা এলেই সড়কজুড়ে জমত পানি। কোথাও কাদা, কোথাও তৈরি হতো বড় বড় গর্ত।...

শেরপুরে কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক

শেরপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। মঙ্গলবার (৫ অক্টোবর) তিনি কারাগারটি...