Homeসর্বশেষশাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু

শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু

Published on

spot_img

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাস বয়সী হালিমা খাতুন নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার গালা ইউনিয়নের চর দুগালী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আলীম প্রামাণিক ওই গ্রামের মোকসেদ প্রামাণিকের ছেলে।

শিশুটির মা ফজিলা খাতুনের অভিযোগ, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী আলীম তাকে প্রায়ই নির্যাতন করতেন। সোমবার সকালে তাকে লাঠি দিয়ে আঘাত করলে কোলে থাকা ৯ মাসের শিশু হালিমার শরীরে লাঠির আঘাত লাগে। এতে শিশুটি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শাহজাদপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পিতা আব্দুল আলীমকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

বাপ্পি/সা.এ

Latest articles

মির্জাপুরে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন

টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির আংশিক আহ্বায়ক...

হালুয়াঘাটে মাংসের মান নিশ্চিতে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও পৌরসভার অনুমোদন বাধ্যতামূলক

স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ মাংস নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে হালুয়াঘাট পৌরসভা। এখন...

দুর্গোৎসব উপলক্ষে সাবেক চসিক মেয়র মনজুর আলমের নতুন বস্ত্র বিতরণ

আলহাজ্ব হোসনে আরা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মঙ্গলবার (৬ অক্টোবর) নিজ বাসভবন মিলনায়তনে...

ইসরায়েলের বিরুদ্ধে বড় পদক্ষেপের হুমকি দিল যুক্তরাজ্য

দখলকৃত পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে লন্ডনের ইসরায়েলি দূতাবাসের...

More like this