Homeসর্বশেষদুর্গোৎসব উপলক্ষে সাবেক চসিক মেয়র মনজুর আলমের নতুন বস্ত্র বিতরণ

দুর্গোৎসব উপলক্ষে সাবেক চসিক মেয়র মনজুর আলমের নতুন বস্ত্র বিতরণ

Published on

spot_img

আলহাজ্ব হোসনে আরা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মঙ্গলবার (৬ অক্টোবর) নিজ বাসভবন মিলনায়তনে চট্টগ্রাম নগরীর ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ডের সনাতন ধর্মের নারী-পুরুষদের মাঝে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে নতুন বস্ত্র প্রদান করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম।

অনুষ্ঠানে ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্বাস রশিদ, আকবর শাহ থানা বিএনপি’র সহ সভাপতি আইয়ুব খান, ১০নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদুল আলম, যুগ্ম আহ্বায়ক শফিকুল আলম, সনাতন ধর্মীয় নেতা ইঞ্জিনিয়ার তরুণ তপন দত্ত, ইঞ্জিনিয়ার কৃষ্ণ আচার্য, সবিতা বিশ্বাস, সুভাষচন্দ্র দে, আশিস দাস, রবি শংকর, দিলীপ দত্ত, বেবি নন্দী, দীপ্তি রক্ষিত ও রতন দাস সহ অন্যরা বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আলোচনা করেন।

এই অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেন, বাংলাদেশ সকল নাগরিকের সম অধিকার নিশ্চিতে অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, দলমত নির্বিশেষে সকল মানুষ এক আল্লাহর সৃষ্টি। সনাতন ধর্মীয় সম্প্রদায়ের প্রধান উৎসব দুর্গোৎসব যাতে আনন্দের সাথে উদযাপন করতে পারে, সকলে নতুন কাপড় পরিধান করতে পারে, সেই কারণেই তাদেরকে নতুন বস্ত্র প্রদান করা হলো। উৎসব পালনের সহযোগিতার অংশ হিসেবে বস্ত্র দান করা হলো। আলোচনা শেষে সাবেক মেয়র আলহাজ্ব মোঃ মনজুর আলম সনাতন ধর্মের নারী-পুরুষ সকলের হাতে নতুন বস্ত্র তুলে দেন। বস্ত্রগুলো দুর্গোৎসব উপলক্ষে উপহার স্বরূপ প্রদান করা হয়েছে।

বাপ্পি/সা.এ

Latest articles

আলমডাঙ্গায় চপ-পেঁয়াজু বিক্রেতাকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ, আটক ১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে চপ-পেঁয়াজু বিক্রেতা চয়েন উদ্দিন (৫০)-কে...

রাজবাড়ীতে প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ সাইফুল খা গ্রেফতার

রাজবাড়ী সদর উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় সাইফুল খাঁ (৫৫) নামে...

এআই দিয়ে ‘আই হ্যাভ আ প্ল্যান’ গান, আইনি পদক্ষেপ নেবেন তাসরিফ খান

এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ‘আই হ্যাভ আ প্ল্যান’ শিরোনামের একটি অডিও নিয়ে...

বাংলাদেশের পোস্টাল ভোটিং পদ্ধতি জানতে ঢাকায় নেপালের নির্বাচন কমিশন

আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং পদ্ধতি সম্পর্কে অভিজ্ঞতা নিতে ঢাকায় আসছে নেপালের নির্বাচন কমিশনের...

More like this