Homeসর্বশেষআলমডাঙ্গায় চপ-পেঁয়াজু বিক্রেতাকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ, আটক ১

আলমডাঙ্গায় চপ-পেঁয়াজু বিক্রেতাকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ, আটক ১

Published on

spot_img

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে চপ-পেঁয়াজু বিক্রেতা চয়েন উদ্দিন (৫০)-কে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার ওসমানপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত হেলালকে (৪৫) স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহত চয়েন উদ্দিন উপজেলার হারদী গাংপাড়া এলাকার মৃত গোলাম কিবরিয়া (গদো)-র ছেলে। অভিযুক্ত হেলাল ঝুটিয়াডাঙ্গা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসার কথা বলে চয়েন উদ্দিনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ধার নিয়েছিলেন হেলাল। দীর্ঘদিনেও টাকা ফেরত না দেওয়ায় তাদের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে চয়েনকে ওসমানপুর গ্রামে নিজের শ্বশুরবাড়িতে ডেকে নেন হেলাল। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে চয়েনকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করা হয়।

পরে গুরুতর আহত চয়েনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা হেলালকে আটক করে পুলিশে খবর দেন। পরে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হেলালকে হেফাজতে নেয় এবং চয়েনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে চয়েন উদ্দিনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত হেলালকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাপ্পি/সা.এ

Latest articles

বাবরি মসজিদ তৈরি করতে চাওয়া সেই কবির দিলেন রাজনীতি ছাড়ার ইঙ্গিত

রেজিনগর বিধানসভা উপনির্বাচন চলাকালে প্রায় ১২ ঘণ্টা পুলিশি হেনস্তা ও আটকের শিকার হওয়ার...

নাগরিকদের গোপন তথ্য বিক্রির অভিযোগে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার

সরকারি ই-মেইল ও ভুয়া জিডি-মামলার নম্বর ব্যবহার করে নাগরিকদের কল ডিটেইল রেকর্ড (সিডিআর)...

যোগ্যতা অনুযায়ী রাষ্ট্র ও সমাজে মূল্যায়ন করা হবে: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, মতাদর্শ নির্বিশেষে প্রতিটি বাংলার সন্তান...

পঞ্চগড়ে প্রধান শিক্ষকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, হৃদরোগে মৃত্যুর কথা জানালেন চিকিৎসক

পঞ্চগড়ে বিশ্ব শিক্ষক দিবসে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু ঘিরে নানা অভিযোগ...

More like this