Homeসর্বশেষরাণীশংকৈলে গ্যাস ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু

রাণীশংকৈলে গ্যাস ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু

Published on

spot_img

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে সুমন চন্দ্র (৪০) নামে এক পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু হয়েছে।

শনিবার (০৩ অক্টোবর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। রোববার (০৪ অক্টোবর) ভোর রাতে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত সুমন চন্দ্র রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের ভেলাই গ্রামের মহেশ চন্দ্রের ছেলে। তিনি নীলফামারী জেলার ডোমার উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার ছুটি নিয়ে কর্মস্থল থেকে বাড়ি আসেন সুমন। সন্ধ্যায় পরিবারের অগোচরে বাড়ির পাশে শ্মশান ঘাটে গিয়ে তিনি ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবন করেন। কিছুক্ষণ পর অসুস্থ বোধ করলে নিজেই মাকে ফোন করে বিষয়টি জানান।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। রাত সাড়ে ১১টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। দিনাজপুরে নেওয়ার পথে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাপ্পি/সা.এ

Latest articles

নড়াইলে ইয়াবা গাঁজাসহ ৪ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড 

নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৪ যুবককে আটক...

অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতবাড়িসহ সর্বস্ব পুড়ে ছাই, এতে দেড় কোটি টাকার ক্ষতি

কিশোরগঞ্জের মিঠামইনে সিলিন্ডার গ্যাসের চুলা থেকে লাগা আগুনে দুটি পরিবারের বসতবাড়িসহ সর্বস্ব পুড়ে...

নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতাহ-৪ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের

নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতাহ-৪ গ্রাউন্ড-লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্রের বর্ধিত সংস্করণের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান।  মঙ্গলবার...

নোয়াখালীতপ নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট

নোয়াখালী সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’...

More like this