Homeসর্বশেষআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়া গেলেন স্পিকার

আইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়া গেলেন স্পিকার

Published on

spot_img

তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠেয় ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

রোববার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঞ্জানিয়ার উদ্দেশে যাত্রা করেন তিনি।

স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু এবং সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এ. ই. সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম।

আগামী ৫ থেকে ৯ অক্টোবর তাঞ্জানিয়ার আরুসায় আইপিইউর ১৫৩তম সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন স্পিকার।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য—‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’।

সম্মেলনের শেষ দিন ৯ অক্টোবর আইপিইউর গভর্নিং কাউন্সিলের সভায় নতুন সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সফর শেষে আগামী ১১ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের।

কুশল/সাএ

Latest articles

এসটিএসজিএসসি স্কুলের কারাতে বেল্ট, সনদ ও এ প্লাস সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

সেন্ট স্কলার্সটিকার্স গার্লস স্কুল এন্ড কলেজের কারাতে শিক্ষার্থীদের গত জুন সেশনের কারাতে কিউ...

গণপিটুনি, হেফাজতে মৃত্যু ও নারী-শিশুর ওপর সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন -BHRF এর চেয়ারপার্সন অ্যাডভোকেট এলিনা খান ও মহাসচিব অ্যাডভোকেট...

সীতাকুণ্ডে পিকআপের ধাক্কায় টাইলস মিস্ত্রি নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টাইলস বোঝাই পিকআপভ্যান দুর্ঘটনায় মো. ইসমাইল (২৫) নামে...

সোনাদিয়ার প্যারাবন বাঁচাতে এবার নামছে নৌবাহিনী

সোনাদিয়া খালের বুক চিরে স্পিডবোট এগোতেই দুই পাশে চোখে পড়ে সারি সারি বাইনগাছ।...

More like this