Homeসর্বশেষপ্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

Published on

spot_img

মৌলভীবাজারে টিকটকে ভিডিও তৈরি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগে মামুন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতায় মৌলভীবাজার সদর থানা পুলিশ এ অভিযান চালায়। আটক মামুন শাহাপুর গ্রামের নিজাম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে মামুন টিকটকে ভিডিও তৈরি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এ বিষয়ে গিয়াসনগর ইউনিয়ন বিএনপির নেতা শামীম আহমেদ অভিযোগ করে বলেন, মামুন উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে গালিগালাজ করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন। এ ঘটনার পেছনে কোনো চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

মৌলভীবাজার সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ওই যুবকের গালিগালাজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি পুলিশ জানতে পারে। এ ধরনের কর্মকাণ্ডে কোনো ছাড় দেওয়া হবে না।

বাপ্পি/সা.এ

Latest articles

এসটিএসজিএসসি স্কুলের কারাতে বেল্ট, সনদ ও এ প্লাস সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

সেন্ট স্কলার্সটিকার্স গার্লস স্কুল এন্ড কলেজের কারাতে শিক্ষার্থীদের গত জুন সেশনের কারাতে কিউ...

গণপিটুনি, হেফাজতে মৃত্যু ও নারী-শিশুর ওপর সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন -BHRF এর চেয়ারপার্সন অ্যাডভোকেট এলিনা খান ও মহাসচিব অ্যাডভোকেট...

সীতাকুণ্ডে পিকআপের ধাক্কায় টাইলস মিস্ত্রি নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টাইলস বোঝাই পিকআপভ্যান দুর্ঘটনায় মো. ইসমাইল (২৫) নামে...

সোনাদিয়ার প্যারাবন বাঁচাতে এবার নামছে নৌবাহিনী

সোনাদিয়া খালের বুক চিরে স্পিডবোট এগোতেই দুই পাশে চোখে পড়ে সারি সারি বাইনগাছ।...

More like this