Homeসর্বশেষনেত্রকোনায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু

নেত্রকোনায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু

Published on

spot_img

সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে নেত্রকোনায় মাল্টিমিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট চেকিংবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে নেত্রকোনা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। প্রশিক্ষণে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নিচ্ছেন। এতে মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি, সংবাদ পরিবেশনে এআইয়ের ব্যবহার এবং তথ্য যাচাইয়ের কৌশল শেখানো হবে।

ডিজিটাল যুগে সংবাদ সংগ্রহ, যাচাই ও পরিবেশনে প্রযুক্তির ব্যবহার বাড়ছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করা সাংবাদিকদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আয়োজকেরা আশা করছেন, প্রশিক্ষণটি সাংবাদিকদের আধুনিক সাংবাদিকতার কৌশল, এআইয়ের ব্যবহার ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াবে এবং দায়িত্বশীল ও নির্ভুল সংবাদ পরিবেশনে সহায়ক হবে।

বাপ্পি/সা.এ

Latest articles

`বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়ায় সরকার আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি ছেড়ে জামায়াতে যোগদান...

৩ ঘণ্টার চেষ্টায় গাজীপুরের মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরের ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ৩...

ভুল অপরেশনে এক সপ্তাহে দুই রোগীর মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবী

সাতক্ষীরার তালায় চিকিৎসক ডা.আব্দুর রহমান সজলকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে। তাঁর চিকিৎসা-সংশ্লিষ্টতার...

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে পুলিশের অভিযানে মোহাম্মদ আহসানুল হক সামি (২৫)...

More like this