Homeসর্বশেষঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার

Published on

spot_img

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে পুলিশের অভিযানে মোহাম্মদ আহসানুল হক সামি (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাতে পৌর শহরের রহমতগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (৩ অক্টোবর) সকালে তাকে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আদালতে সোপর্দ করেছে পুলিশ। গ্রেফতার আহসানুল হক সামি নবগঠিত ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি উপজেলার দত্তপাড়া এলাকার বাসিন্দা শামসুল হকের ছেলে।

ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে অভিযান পরিচালনা করা হয়। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমনের নেতৃত্বে পরিচালিত অভিযানের রহমতগঞ্জ এলাকা থেকে আহসানুল হক সামিকে গ্রেফতার করা হয়।

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সামি ছাত্রলীগের বিভিন্ন মিছিল ও সমাবেশে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। পরে তাকে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন বলেন, নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে সামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বাপ্পি/সা.এ

Latest articles

ডিএমপির ১১ পুলিশ কর্মকর্তা বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১১ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে দেশের বিভিন্ন রেঞ্জ ও...

`বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়ায় সরকার আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি ছেড়ে জামায়াতে যোগদান...

৩ ঘণ্টার চেষ্টায় গাজীপুরের মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরের ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ৩...

ভুল অপরেশনে এক সপ্তাহে দুই রোগীর মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবী

সাতক্ষীরার তালায় চিকিৎসক ডা.আব্দুর রহমান সজলকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে। তাঁর চিকিৎসা-সংশ্লিষ্টতার...

More like this