Homeসর্বশেষ২০০১-০৬ সালের দুর্নীতির মহোৎসব আবার শুরু হয়েছে: পাটওয়ারী

২০০১-০৬ সালের দুর্নীতির মহোৎসব আবার শুরু হয়েছে: পাটওয়ারী

Published on

spot_img

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশে যে দুর্নীতি হয়েছিল, আবারও সেই ‘দুর্নীতির মহোৎসব’ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যে দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতির মহোৎসব আবার শুরু হয়েছে। এখন সবার পকেট ভর্তি হয়ে গেছে। তাই এখনই সীমান্তে পাহারা বসাতে হবে। যাতে আওয়ামী লীগ পালিয়ে গেলেও কোনো দুর্নীতিবাজ পালাতে না পারে।’

শুক্রবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নাগরিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভবিষ্যতে বাংলাদেশের ক্ষমতা এনসিপির হাতে থাকবে। বিএনপি কিংবা জামায়াতের হাতে ক্ষমতা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, টাকার শক্তি, দুর্নীতি কিংবা পেশিশক্তি ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না। শেষ পর্যন্ত নির্বাচনে জনগণেরই জয় হবে।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সভাপতি এ এম মুন্না চৌধুরী।

এ সময় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান, যুগ্ম সদস্যসচিব সাগুপ্তা বুশরা মিশমা, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সিফাত হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

কুশল/সাএ

Latest articles

জয়পুরহাটে বজ্রপাত থেকে সুরক্ষায় ২০০ তালের চারা রোপণ

প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাতের হাত থেকে সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় জয়পুরহাটে ২০০টি তালের...

পরকীয়া রুখতে ইসলামের ৮ কার্যকর সমাধান

পরিবার মানবজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ও পবিত্র বন্ধন। একটি সুস্থ ও শান্তিপূর্ণ সমাজের ভিত্তি...

ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতাদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট...

কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী

কৃষি কাজে কোনো লজ্জা নেই উল্লেখ করে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশীদ ইয়াছিন বলেছেন,...

More like this