Homeসর্বশেষজয়পুরহাটে বজ্রপাত থেকে সুরক্ষায় ২০০ তালের চারা রোপণ

জয়পুরহাটে বজ্রপাত থেকে সুরক্ষায় ২০০ তালের চারা রোপণ

Published on

spot_img

প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাতের হাত থেকে সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় জয়পুরহাটে ২০০টি তালের চারা রোপণ করেছে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন। শনিবার দুপুরে সদর উপজেলার শুক্তাহার-ধারকি সংযোগ সড়কের দুই পাশে এই চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের প্রোডাক্ট এক্সিকিউটিভ আহমেদুল কবির, ফিল্ড ম্যানেজার আব্দুল মাজিদ, এসএসডিও জয়নুল আবেদিন, জয়পুরহাট সদর কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অমল চন্দ্র রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা উম্মে হাবিবা সুলতানা, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রিপন হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে ঝড়, বন্যা, খরা ও সাইক্লোনের মতো প্রাকৃতিক দুর্যোগ নিত্যদিনের সঙ্গী। এর সঙ্গে যুক্ত হয়েছে বজ্রপাত, যা প্রতি বছর অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে বজ্রপাতের প্রবণতা ও ঝুঁকি সবচেয়ে বেশি। বিগত ৪০ বছরে দেশে বজ্রপাতের সংখ্যা ১৫ শতাংশ বেড়েছে। এই পরিস্থিতিতে ২০১৬ সালে সরকার বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করে। বজ্রপাতে হতাহতদের মধ্যে একটি বড় অংশ কৃষক, যারা খোলা মাঠে কাজ করেন। এই ঝুঁকি বিবেচনায় নিয়ে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন দেশব্যাপী বজ্রপাতপ্রবণ এলাকায় তালের চারা রোপণ কর্মসূচি শুরু করেছে। পাবনার চাটমোহরে ৫০০টি চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়। এরই ধারাবাহিকতায় জয়পুরহাটে ২০০টি চারা রোপণ করা হলো।

চারা রোপণের পাশাপাশি স্থানীয় কৃষকদের মধ্যে বজ্রপাতের ঝুঁকি এড়াতে সচেতনতা বৃদ্ধিতে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের প্রতিনিধিরা জানান, দেশের বিভিন্ন স্থানে তালের চারা রোপণের এই কর্মসূচি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।



কুশল/সাএ

Latest articles

একদিনে হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও আটজনের...

ডেঙ্গুতে প্রাণ হারালো আরও ৬ জন, আক্রান্ত ১,৬০৮

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের...

সহকর্মীকে ছুরি মারা সেই পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে নাশকতার চেষ্টা করেছিলেন ওমানি পাইলট...

শার্শায় আওয়ামী লীগ সমর্থককে আটক

শার্শায় চলমান অভিযানে আনোয়ার হোসেন (৪০) নামে এক আওয়ামী লীগ সমর্থককে আটক করেছে...

More like this

একদিনে হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও আটজনের...

ডেঙ্গুতে প্রাণ হারালো আরও ৬ জন, আক্রান্ত ১,৬০৮

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের...

সহকর্মীকে ছুরি মারা সেই পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে নাশকতার চেষ্টা করেছিলেন ওমানি পাইলট...