Homeসর্বশেষবিমানবন্দরে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা

বিমানবন্দরে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা

Published on

spot_img

কক্সবাজার থেকে বিমানে ঢাকায় এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর গ্রেপ্তার হয়েছেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জসহ সংগঠনটির দুই নেতা।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বিমানবন্দরে অবতরণের পর তাদের হেফাজতে নেয় বিমানবন্দর থানা-পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একাধিক মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার দুজন হলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ (৫২) এবং সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম (৪৪)।

নাসির উদ্দিন মৃধা জর্জ শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের মৃত আবদুল হাই মৃধার ছেলে। অপরদিকে জাহাঙ্গীর আলম মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের রিয়াজ উদ্দিন শেখের ছেলে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি নাসির উদ্দিন মৃধা ও জাহাঙ্গীর আলম কক্সবাজার থেকে একটি ফ্লাইটে ঢাকায় ফিরছেন। এ তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের টার্মিনাল এলাকায় নজরদারি বাড়ানো হয়।

পরে শুক্রবার দুপুর দেড়টার দিকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাদের আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও সংশ্লিষ্ট মামলার তথ্য যাচাই শেষে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, গ্রেপ্তার দুই আসামিকে শ্রীপুরে নিয়ে আসতে পুলিশের একটি বিশেষ দল ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। শ্রীপুর থানাসহ বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

কুশল/সাএ

Latest articles

২০০১-০৬ সালের দুর্নীতির মহোৎসব আবার শুরু হয়েছে: পাটওয়ারী

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশে যে দুর্নীতি হয়েছিল, আবারও সেই ‘দুর্নীতির মহোৎসব’...

‘মমতাজ আওয়ামী লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে’: মাদানী

‘মমতাজ আওয়ামী লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে’—এমন মন্তব্য করেছেন ইসলামিক বক্তা...

বরগুনায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব

বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক...

সরিষাবাড়ীতে গরু ভুট্টা খাওয়া নিয়ে সংঘর্ষে আহত ১১

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গরু ভুট্টা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১১...

More like this