Homeসর্বশেষসরিষাবাড়ীতে গরু ভুট্টা খাওয়া নিয়ে সংঘর্ষে আহত ১১

সরিষাবাড়ীতে গরু ভুট্টা খাওয়া নিয়ে সংঘর্ষে আহত ১১

Published on

spot_img

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গরু ভুট্টা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১১ জন আহত হয়েছেন। উপজেলার পোগলদিঘা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পোগলদিঘা ইউনিয়নের বিন্যাফৈর গ্রামের কালু মিয়ার ভুট্টা ক্ষেতে প্রতিবেশী আনোয়ার খন্দকারের গরু ফসল নষ্ট করেছে বলে অভিযোগ ওঠে। এ নিয়ে গত বৃহস্পতিবার দুপুরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয়রা তা মীমাংসা করে দেন। পরদিন শুক্রবার খন্দকার আলম বাড়ির সামনে ধান ক্ষেতে সার দেওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতরা হলেন— লিটন খন্দকার (৩৫), সূর্য ভানু (৬৫), আলম খন্দকার (৪২), আবুল কালাম খন্দকার (৪৮), আব্দুস সামাদ খন্দকার (৫৫), চায়না বেগম (৪২), আনোয়ার খন্দকার (৪২), কালু মিয়া (৫০), রবিউল তালুকদার (৩৮), সুলতান ভূঁইয়া (৪০) ও বাবর আলী (৬৫)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী সুলতান ভূঁইয়া, রবিউল তালুকদার ও বাবর আলীর অভিযোগ, প্রতিপক্ষ আব্দুস সামাদ খন্দকারের লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করেছে। অপর ভুক্তভোগী আনোয়ার খন্দকার জানান, মীমাংসিত বিষয় নিয়ে প্রতিপক্ষ পুনরায় সংঘর্ষে জড়িয়েছে এবং তিনি এর বিচার দাবি করেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুশল/সাএ

Latest articles

আইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়া গেলেন স্পিকার

তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠেয় ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন জাতীয়...

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

মৌলভীবাজারে টিকটকে ভিডিও তৈরি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগে...

এক লাফে বিপুল পরিমাণে বাড়ল এলপিজির দাম

দেশের বাজারে আবারও বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য। নতুন মূল্য অনুযায়ী, ১২...

শীতের প্রস্তুতি এখনই, পোষা প্রাণীর যত্নে যা জরুরি

শীত আসতে এখনও কিছুটা সময় বাকি। তবে তাপমাত্রা কমার আগেই পোষা কুকুর ও...

More like this