Homeসর্বশেষ‘দু-একটি কারণে পুরো আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়’

‘দু-একটি কারণে পুরো আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়’

Published on

spot_img

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দু-একটি অঘটনের কারণে পুরো আলেম সমাজ ও মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়। এ বিষয়ে আলেমদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে আয়োজিত জাতীয় মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন এ সম্মেলনের আয়োজন করে।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে কওমি ও আলিয়া- দুই ধরনের মাদ্রাসা শিক্ষাব্যবস্থা রয়েছে। এসব প্রতিষ্ঠানে কোনো ত্রুটি থাকলে তা ‘কলেজ-বিশ্ববিদ্যালয়ে আরও বেশি আছে’—এমন যুক্তি দিয়ে তুলনা করা ঠিক হবে না।

তিনি বলেন, কলেজ-বিশ্ববিদ্যালয় ইসলামের নামে পরিচালিত হয় না। কিন্তু মাদ্রাসার মূল ভিত্তিই যেহেতু ইসলাম, তাই এসব প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও আদর্শের মান আরও উঁচু রাখতে হবে।

জামায়াত আমির বলেন, মাদ্রাসা শিক্ষাব্যবস্থার তুলনা সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে না করে মদিনার মসজিদে নববীর মাদ্রাসার সঙ্গে করা উচিত। তিনি বলেন, সেই মাদ্রাসার শিক্ষক ছিলেন মহানবী হজরত মুহাম্মদ (সা.) এবং শিক্ষার্থীদের মধ্যে ছিলেন তাঁর সাহাবিরা।

আলেম সমাজকে সতর্ক করে তিনি বলেন, ‘দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়। মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়। সাদা কাপড়ে বেশি দাগ লাগে। তাই আমাদের সতর্ক হতে হবে।’

কুশল/সাএ

Latest articles

৩৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

ন্যায়বিচার প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিত এবং জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নের দাবিতে ৩৬ দিনের...

সাব-রেজিস্ট্রার অফিস পরিদর্শনে এমপি

ঝিনাইদহ সদর সাব-রেজিস্ট্রার অফিসে চলমান অনিয়ম,দূর্নীতি ও জনদুর্ভোগের অভিযোগ খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শন...

ছিনতাইকারী সন্দেহে ধাওয়া করতে গিয়ে নিহত পুলিশ কনস্টেবল

চট্টগ্রাম নগরীতে তিনজন ব্যক্তিকে ছিনতাইকারী সন্দেহে ধাওয়া করার সময় চলন্ত বাসের ধাক্কায় আহত...

নতুন পে স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাওয়ার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে।...

More like this