Homeসর্বশেষনতুন পে স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ

নতুন পে স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ

Published on

spot_img

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাওয়ার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। আগামী অক্টোবর মাসের বেতন নবম পে স্কেলের ভিত্তিতে পাবেন তারা। একই সঙ্গে গত তিন মাসের বকেয়া বেতনও পাওয়ার কথা রয়েছে।

তবে এমপিওভুক্ত শিক্ষকগণের নতুন বেতন-ভাতা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। অর্থমন্ত্রণালয় সূত্র বলছে, এখনও অপেক্ষায় থাকতে হবে এমপিওভুক্ত শিক্ষকদের। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এবং বিচার বিভাগীয় কর্মীদের জন্য নতুন বেতন স্কেল বাস্তবায়নে নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে।

গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালেক জানান,  ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মৌলিক চাহিদা পূরণ নবম জাতীয় পে স্কেলের সঙ্গে দ্রুত তাদের প্রজ্ঞাপন জারি করতে হবে।

এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল প্রজ্ঞাপন বিলম্বের কারণ হিসেবে এসব প্রতিষ্ঠানের বেতন প্রক্রিয়ায় এনালগ পদ্ধতিকে দায়ি করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এমপিওভুক্ত প্রতিষ্ঠান, বিশেষ করে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে বেতন হিসাব করার প্রক্রিয়া হাতে-কলমে করতে হয়। এ কারণে প্রজ্ঞাপন জারিতে বিলম্ব হচ্ছে।

সালাউদ্দিন/সাএ

Latest articles

মেসির বিদায়ী ম্যাচ ঘিরে বেনিনের অভিযোগ, মাঠের বাইরেই অস্বস্তি

লিওনেল মেসির বিদায়ী ম্যাচ ঘিরে আর্জেন্টিনায় যখন উৎসবের আমেজ, তখন ভিন্ন অভিজ্ঞতার মধ্য...

৩৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

ন্যায়বিচার প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিত এবং জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নের দাবিতে ৩৬ দিনের...

সাব-রেজিস্ট্রার অফিস পরিদর্শনে এমপি

ঝিনাইদহ সদর সাব-রেজিস্ট্রার অফিসে চলমান অনিয়ম,দূর্নীতি ও জনদুর্ভোগের অভিযোগ খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শন...

ছিনতাইকারী সন্দেহে ধাওয়া করতে গিয়ে নিহত পুলিশ কনস্টেবল

চট্টগ্রাম নগরীতে তিনজন ব্যক্তিকে ছিনতাইকারী সন্দেহে ধাওয়া করার সময় চলন্ত বাসের ধাক্কায় আহত...

More like this