Homeসর্বশেষশেরপুর জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

শেরপুর জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

Published on

spot_img

শেরপুর জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মো. খলিল মিয়া সভাপতি এবং আ. হামিদ মিয়া সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে তাঁরা প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে জয়ী হন।

সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা শহরের নিউমার্কেটে শেরপুর জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ঐক্য পরিষদের কার্যালয়ে নির্ধারিত কেন্দ্রে ভোটগ্রহণ চলে। ইউনিয়নের ৩৯১ জন ভোটারের মধ্যে ৩৬২ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটার উপস্থিতির হার ছিল ৯২ দশমিক ৫৪ শতাংশ।

ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে ভোট গণনা করা হয়। এতে সভাপতি পদে আনারস প্রতীকে মো. খলিল মিয়া ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সোহেল মিয়া গরুর গাড়ি প্রতীকে ১৫৪ ভোট এবং সৈয়দ আল মামুন সাইকেল প্রতীকে ২৭ ভোট পান। সাধারণ সম্পাদক পদে ছাতা প্রতীকে আ. হামিদ মিয়া ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। মাত্র দুই ভোটের ব্যবধানে পরাজিত হন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সাবু মিয়া। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৭৩ ভোট। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ফুটবল প্রতীকে মো. আরিফ মিয়া ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. রাসেল মিয়া হরিণ প্রতীকে পেয়েছেন ১৬৫ ভোট। কোষাধ্যক্ষ পদে বই প্রতীকে মো. রনি মিয়া ১৮৪ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. বাদশা মিয়া দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১৫৫ ভোট। ইউনিয়নের ১১টি পদের মধ্যে চারটি পদে মোট নয়জন প্রার্থী সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেন।

বাকি সাতটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল।

কুশল/সাএ

Latest articles

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৫৬

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাস বয়সী হালিমা খাতুন...

গ্রেপ্তারের ৫ দিন পর জামিনে গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও...

রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মেয়েকে ধর্ষণের দায়ে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন...

More like this