Homeসর্বশেষহাম উপসর্গে ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৫৬

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৫৬

Published on

spot_img

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হামে মোট ১ হাজার ৩৫৬ জন আক্রান্ত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ হাজার ২৯৬ জন। আর গত ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে হাম উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭২২ জন।

এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৮০৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে ১ লাখ ৭৫ হাজার ৩৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৬৮ হাজার ৭৪২ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৬ জন।

তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে মোট ১০২ জনের মৃত্যু হয়েছে।

কুশল/সাএ

Latest articles

ছিনতাইকারী সন্দেহে ধাওয়া করতে গিয়ে নিহত পুলিশ কনস্টেবল

চট্টগ্রাম নগরীতে তিনজন ব্যক্তিকে ছিনতাইকারী সন্দেহে ধাওয়া করার সময় চলন্ত বাসের ধাক্কায় আহত...

নতুন পে স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাওয়ার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে।...

বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

নড়াইলে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, চাচা পলাতক

নড়াইল সদর উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার চাচার বিরুদ্ধে।...

More like this