Homeসর্বশেষশুরু হলো ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী

শুরু হলো ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী

Published on

spot_img

আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’ শুরু হয়েছে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত তিন দিনব্যাপী এ সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিটে হোটেলটির গ্র্যান্ড বলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে তিনি বাংলাদেশের অবস্থান, বৈশ্বিক পরিবর্তনের ধারা, আন্তর্জাতিক সহযোগিতা এবং আঞ্চলিক সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন।

‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচারস: নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন আ ওয়ার্ল্ড রিরিটেন’ প্রতিপাদ্যে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে এ আন্তর্জাতিক সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।

সংলাপে বিভিন্ন দেশের রাজনীতিক, কূটনীতিক, গবেষক, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক ও গণমাধ্যমকর্মীরা অংশ নিচ্ছেন। ৩ অক্টোবর শুরু হওয়া এ আয়োজন চলবে ৫ অক্টোবর পর্যন্ত।

তিন দিনের সংলাপে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য, আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনৈতিক রূপান্তর, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তির বিকাশ, গণতন্ত্র ও সুশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

এ ছাড়া বঙ্গোপসাগরকেন্দ্রিক আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য ও সম্ভাবনা নিয়েও বিভিন্ন অধিবেশনে মতবিনিময় করবেন অংশগ্রহণকারীরা।

কুশল/সাএ

Latest articles

ঝগড়া থামাতে যাওয়ায় কাল হলো জাকারিয়ার, ছুরিকাঘাতে মৃত্যু

সাতক্ষীরা শহরের পশু হাসপাতাল মোড়ে মারামারি ঠেকাতে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মো. জাকারিয়া খান (১৯)...

শেরপুর জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

শেরপুর জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মো. খলিল মিয়া...

ডিজিটাল হচ্ছে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা: আইনমন্ত্রী

দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা ডিজিটাল করা হচ্ছে। এর মাধ্যমে তথ্য গোপন...

আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি

সময়ের পরিক্রমায় ঢেঁকি আজ প্রায় বিলুপ্তির পথে। আধুনিক রাইস ও ফ্লাওয়ার মিলের দাপটে...

More like this