Homeসর্বশেষডিজিটাল হচ্ছে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা: আইনমন্ত্রী

ডিজিটাল হচ্ছে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা: আইনমন্ত্রী

Published on

spot_img

দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা ডিজিটাল করা হচ্ছে। এর মাধ্যমে তথ্য গোপন করে একাধিক বিয়ে এবং বাল্যবিবাহ প্রতিরোধে সহায়তা পাওয়া যাবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে অনলাইনে তালাক ও নিকাহ নিবন্ধন সফটওয়্যারের ব্যবহারবিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী জানান, বিবাহ নিবন্ধনের অনলাইন তথ্য পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করা হবে। একই সঙ্গে দেশের সব কাজীকে পর্যায়ক্রমে ডিজিটাল নিবন্ধন ব্যবস্থার আওতায় আনতে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি বলেন, অনলাইনে বিবাহ ও তালাকের তথ্য সংরক্ষিত থাকলে কোনো ব্যক্তি এর আগে কোথাও বিয়ে করেছেন কি না, তা সহজেই যাচাই করা সম্ভব হবে। কেউ এক জায়গায় বিয়ে করার পর তথ্য গোপন করে অন্যত্র আবার বিয়ে করতে চাইলে অনলাইনে তার আগের বিবাহের তথ্য দেখা যাবে। ফলে পূর্ববর্তী স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে নিবন্ধনের ক্ষেত্রে বিষয়টি যাচাই করার সুযোগ তৈরি হবে।

আইনমন্ত্রী বলেন, অনলাইনে বিবাহ নিবন্ধনের তথ্য ব্যবহারের মাধ্যমে বাল্যবিবাহ ও বহুবিবাহ প্রতিরোধেও কার্যকর সহায়তা পাওয়া যাবে। বিবাহের তথ্য জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় তথ্যভান্ডারের সঙ্গে যুক্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বৈবাহিক অবস্থাও যাচাই করা সম্ভব হবে।

ভবিষ্যতে কোনো ব্যক্তির মৃত্যুর পর তাঁর স্ত্রী বা সন্তানদের পক্ষ থেকে একাধিক দাবি উঠলেও নিবন্ধিত বিবাহের তথ্যের মাধ্যমে প্রকৃত বিষয়টি যাচাই করা যাবে বলে জানান তিনি। এতে এ ধরনের দাবি নিয়ে মামলা-মোকদ্দমার সুযোগ কমবে এবং রাষ্ট্রের ওপরও অতিরিক্ত চাপ সৃষ্টি হবে না।

বিদেশে থাকা বা বিদেশে যাওয়ার প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদের ক্ষেত্রেও ডিজিটাল বিবাহ নিবন্ধনের তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আইনমন্ত্রী। কোনো ব্যক্তি বিদেশে গিয়ে তাঁর স্ত্রীকে সঙ্গে নিতে চাইলে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ অনলাইনে বিবাহের তথ্য যাচাই করতে পারবে। এর মাধ্যমে ওই ব্যক্তির প্রকৃত বৈবাহিক সম্পর্ক সম্পর্কেও দ্রুত তথ্য পাওয়া যাবে।

এদিকে ঢাকার সাব-রেজিস্ট্রারদের দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার প্রবণতা কমাতে শিগগিরই লটারির মাধ্যমে পদায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী।

তিনি বলেন, ঢাকার সাব-রেজিস্ট্রাররা দীর্ঘদিন একই জায়গায় থাকায় তাঁদের বদলি করতে গেলে বিভিন্ন দিক থেকে তদবির আসে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ঢাকা শহরের সাব-রেজিস্ট্রারদের পদায়ন লটারির আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট নিয়মনীতি অনুসরণ করেই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।



কুশল/সাএ

Latest articles

‘দু-একটি কারণে পুরো আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়’

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,...

ক্ষমা চাইতে বলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সেনাদের আহত হওয়ার ঘটনায় ক্ষমা চাওয়ার দাবির পরদিন সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র...

হার্ট অ্যাটাকের ৭ লক্ষণ, যেগুলো দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে

হার্ট অ্যাটাকের প্রধান কারণ হলো হৃদযন্ত্রে রক্ত সরবরাহকারী রক্তনালী হঠাৎ বন্ধ হয়ে যাওয়া।...

জনপ্রিয় মডেল হত্যার নৃশংসতার নতুন তথ্য, চাঞ্চল্যকর বর্ণনা

জনপ্রিয় মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যাবি চোই হত্যাকাণ্ডের বিচার চলাকালে আদালতে উঠে...

More like this

‘দু-একটি কারণে পুরো আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়’

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,...

ক্ষমা চাইতে বলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সেনাদের আহত হওয়ার ঘটনায় ক্ষমা চাওয়ার দাবির পরদিন সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র...

হার্ট অ্যাটাকের ৭ লক্ষণ, যেগুলো দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে

হার্ট অ্যাটাকের প্রধান কারণ হলো হৃদযন্ত্রে রক্ত সরবরাহকারী রক্তনালী হঠাৎ বন্ধ হয়ে যাওয়া।...