Homeসর্বশেষ‘হুমকির যুগ শেষ’, ইরানের শত্রুদের কড়া বার্তা আইআরজিসির

‘হুমকির যুগ শেষ’, ইরানের শত্রুদের কড়া বার্তা আইআরজিসির

Published on

spot_img

ইরানের বিরুদ্ধে যেকোনো হুমকি, আগ্রাসন বা শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব ‘বেদনাদায়ক ও অনুতাপ সৃষ্টিকারী’ হবে বলে সতর্ক করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

অপারেশন ‘ট্রু প্রমিজ-২’-এর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে শুক্রবার (২ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেয় ইরানের এই সামরিক বাহিনী।

বিবৃতিতে আইআরজিসি অপারেশন ‘ট্রু প্রমিজ-২’-কে একটি ঐতিহাসিক প্রতিশোধমূলক অভিযান হিসেবে উল্লেখ করে দাবি করেছে, ওই অভিযানের মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রদর্শিত হয়েছিল এবং ইসরায়েলের ‘ফাঁপা আধিপত্যের’ চিত্র বিশ্বের সামনে উন্মোচিত হয়।

আইআরজিসি জানায়, ২০২৪ সালের ১ অক্টোবর ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। প্রতিরোধ ফ্রন্টের কয়েকজন নেতা ও কমান্ডার—ইসমাইল হানিয়া, সাইয়্যেদ হাসান নাসরাল্লাহ ও ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরুশান—হত্যার প্রতিক্রিয়ায় ওই অভিযান পরিচালনা করা হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ও ড্রোনের কয়েক দফা হামলার মাধ্যমে ইরান অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন স্থানে আঘাত হানে। আইআরজিসির দাবি, এতে ইসরায়েলের সামরিক সক্ষমতা ও আধিপত্য নিয়ে প্রশ্ন তৈরি হয়।

আইআরজিসি বলেছে, ‘ট্রু প্রমিজ-২’ শুধু আগ্রাসন ও বিভিন্ন কর্মকাণ্ডের জবাব ছিল না, বরং ইরানের শত্রুদের জন্য একটি স্পষ্ট বার্তাও ছিল। তাদের ভাষায়, ‘বিনা খরচে হুমকির যুগ শেষ হয়েছে এবং প্রতিটি আগ্রাসনের পর বেদনাদায়ক ও অনুতাপ সৃষ্টিকারী জবাব দেওয়া হবে।’

বিবৃতিতে আরও বলা হয়, ওই অভিযানের মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনীর সক্ষমতা ইসরায়েল ও দেশটির সমর্থকদের সামনে তুলে ধরা হয়েছিল।

আইআরজিসি আরও দাবি করেছে, দ্বিতীয় ও তৃতীয় দফার যুক্তরাষ্ট্র-ইসরায়েল চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় আইআরজিসিসহ ইরানের সশস্ত্র বাহিনী যে সক্ষমতা প্রদর্শন করেছে, তাতে যুক্তরাষ্ট্র ও তাদের ‘শত্রু’ যুদ্ধবিরতির জন্য চাপ দিতে বাধ্য হয়েছিল।

বিবৃতির শেষাংশে ইরানের জনগণ এবং মধ্যপ্রাচ্যে প্রতিরোধ ফ্রন্টকে সমর্থনকারী দেশগুলোকে আশ্বস্ত করে আইআরজিসি বলেছে, যেকোনো হুমকি বা শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব দিতে তারা প্রস্তুত রয়েছে।

আইআরজিসি জানায়, ইরানের বিপ্লবের নেতা ও শহীদদের আদর্শ অনুসরণ করে এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনির নির্দেশনা অনুযায়ী তারা সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। সম্ভাব্য কোনো হুমকি, আগ্রাসন, শত্রুতামূলক কর্মকাণ্ড কিংবা ভুল হিসাবের ক্ষেত্রেও ‘ট্রু প্রমিজ-২’-এর চেয়েও বেশি প্রাণঘাতী, তাৎক্ষণিক ও বেদনাদায়ক জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলে সতর্ক করেছে আইআরজিসি।

সূত্র: তাসনিম নিউজ



সাজু/নিএ

Latest articles

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতিসহ বিশিষ্টজনদের শোক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর...

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাতের প্রশ্ন 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পুরোনো দুর্নীতি মামলা, সম্পদের পরিমাণ...

পলাতক আ.লীগের তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ করে পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন...

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তির দাবি জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে...

More like this

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতিসহ বিশিষ্টজনদের শোক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর...

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাতের প্রশ্ন 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পুরোনো দুর্নীতি মামলা, সম্পদের পরিমাণ...

পলাতক আ.লীগের তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ করে পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন...