Homeসর্বশেষআখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তির দাবি জামায়াত আমিরের

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তির দাবি জামায়াত আমিরের

Published on

spot_img

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি এবং তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

পোস্টে শফিকুর রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি। তার বিরুদ্ধে আনা অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ দাবি করে তিনি এর নিন্দা ও প্রতিবাদ জানান।

জামায়াত আমিরের দাবি, বিমানবন্দরে অনিয়ম ও অব্যবস্থাপনা ছিল বলেই ঘটনার পর দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আখতারুজ্জামান মূলত যাত্রী হয়রানি, প্রবাসফেরত বাংলাদেশিদের প্রতি অবহেলা এবং তাদের সঙ্গে অন্যায় আচরণের প্রতিবাদ করেছিলেন।

তিনি আরও বলেন, আখতারুজ্জামানের ভাষা কী ছিল, সেটি বিবেচনার বিষয় হতে পারে; তবে তিনি যে বিষয়গুলোর প্রতিবাদ করেছেন, সেগুলোর ভুক্তভোগী বিমানবন্দরে উপস্থিত যাত্রীরা।

শফিকুর রহমান বলেন, বিমানবন্দরের অনিয়ম, যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনা আড়াল করতে যদি আখতারুজ্জামানকে হয়রানিমূলকভাবে গ্রেপ্তার করা হয়ে থাকে, তাহলে তা ‘অশনি সংকেত’। জনগণ এটি মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে শুক্রবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

বাপ্পি/সা.এ

Latest articles

ঢাকায় পৌঁছাল রূপপুরের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী বিমান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য জ্বালানিবাহী বিমান বাংলাদেশে পৌঁছেছে। রাশিয়া থেকে রওনা...

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতিসহ বিশিষ্টজনদের শোক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর...

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাতের প্রশ্ন 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পুরোনো দুর্নীতি মামলা, সম্পদের পরিমাণ...

পলাতক আ.লীগের তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ করে পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন...

More like this