Homeসর্বশেষ৬৪ বছর বয়সে তৃতীয় বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা

৬৪ বছর বয়সে তৃতীয় বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা

Published on

spot_img

৬৪ বছর বয়সে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী জিম ক্যারি। দীর্ঘদিনের প্রেমিকা মিন আহকে বিয়ে করেছেন তিনি। তবে কবে, কোথায় বা কীভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

জিম ক্যারির মুখপাত্র গত ৩০ সেপ্টেম্বর মার্কিন সাময়িকী ‘পিপল’-কে তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মিন আহর সঙ্গে জিম ক্যারির সম্পর্কের খবর ঘনিষ্ঠ মহলে আগে থেকেই জানা ছিল। তবে প্রকাশ্যে তাদের খুব কমই একসঙ্গে দেখা গেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ফ্রান্সে অনুষ্ঠিত সিজার অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে প্রথমবারের মতো দুজনকে একসঙ্গে প্রকাশ্যে দেখা যায়।

সেই অনুষ্ঠানে মিন আহকে নিয়ে নিজের অনুভূতির কথাও জানান জিম ক্যারি। পুরো বক্তব্য তিনি ফরাসি ভাষায় দেন। বক্তব্যের শুরুতে মেয়ে জেন ও নাতি জ্যাকসনের প্রতি ভালোবাসা প্রকাশের পর মিন আহকে নিজের ‘অসাধারণ সঙ্গী’ হিসেবে উল্লেখ করেন তিনি।

মিন আহকে উদ্দেশ করে জিম বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি।’ তার এই বক্তব্যের সময় মেয়ে, নাতি ও মিন আহ—তিনজনই দর্শকদের করতালি পান। একই অনুষ্ঠানে প্রয়াত বাবা পার্সি জোসেফ ক্যারিকেও স্মরণ করেন এই অভিনেতা। বাবার কাছ থেকেই ভালোবাসা, উদারতা ও হাসির মূল্য শিখেছেন বলে জানান তিনি।

জিম ক্যারি ও মিন আহ কবে থেকে সম্পর্কে রয়েছেন, তা তারা প্রকাশ্যে জানাননি। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে লস অ্যাঞ্জেলেসে একটি দাতব্য কৌতুক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তাদের একসঙ্গে বের হওয়ার ছবি প্রকাশিত হয়। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়।

ব্যক্তিজীবন নিয়ে বরাবরই অনেকটা নীরব জিম ক্যারি। হলিউডের ঝলমলে জীবন থেকে দূরে থাকার আগ্রহের কথাও বিভিন্ন সময়ে জানিয়েছেন তিনি।

২০২২ সালে ‘সনিক দ্য হেজহগ ২’-এর প্রচারের সময় অভিনয় থেকে বিরতি নেওয়ার ইচ্ছার কথা জানান জিম। তখন তিনি বলেছিলেন, অসাধারণ কোনো চিত্রনাট্য হাতে এলে এবং সেটি মানুষের দেখা গুরুত্বপূর্ণ মনে হলে হয়তো আবার অভিনয়ে ফিরবেন। তবে আপাতত বিরতিতেই থাকতে চান। অভিনয় থেকে দূরে থাকার প্রসঙ্গে জিম জানিয়েছিলেন, শান্ত জীবন তিনি উপভোগ করছেন। ছবি আঁকা, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং আধ্যাত্মিক জীবন নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করেন। সে সময় তিনি বলেছিলেন, জীবনে তার ‘যথেষ্ট’ আছে।

মিন আহর আগে আরও দুবার বিয়ে করেছিলেন জিম ক্যারি। ১৯৮৭ সালে মেলিসা ওমারকে বিয়ে করেন তিনি। তাদের একমাত্র সন্তান জেন ক্যারি। প্রায় আট বছর সংসারের পর ১৯৯৫ সালে তাদের বিচ্ছেদ হয়।

এরপর ১৯৯৬ সালে ‘ডাম্ব অ্যান্ড ডাম্বার’ ছবির সহশিল্পী লরেন হলিকে বিয়ে করেন জিম। তবে এক বছরের মধ্যেই, ১৯৯৭ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরে ‘কিডিং’ সিরিজের সহশিল্পী জিঞ্জার গনজাগার সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। ২০১৯ সালের জানুয়ারিতে গোল্ডেন গ্লোবসের অনুষ্ঠানে প্রথমবার তাদের একসঙ্গে লালগালিচায় দেখা যায়। তবে এক বছরের মধ্যেই তাদের সম্পর্ক ভেঙে যায় বলে সে সময় মার্কিন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।

এরপর ব্যক্তিজীবন নিয়ে অনেকটাই আড়ালে ছিলেন জিম। মিন আহর সঙ্গেও তার সম্পর্ক দীর্ঘদিন ছিল আলোচনার বাইরে।

ব্যক্তিজীবনে নতুন অধ্যায়ের পাশাপাশি পেশাগত জীবনেও ফিরছেন জিম ক্যারি। ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি গত আগস্টে জানিয়েছে, জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ ‘দ্য জেটসনস’-এর লাইভ-অ্যাকশন চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি। দীর্ঘদিন ধরে পরিকল্পনায় থাকা এই ছবিটি ‘সনিক দ্য হেজহগ’ সিরিজের বাইরে এক দশকের বেশি সময় পর জিম ক্যারির প্রথম বড় স্টুডিও লাইভ-অ্যাকশন প্রকল্প হতে যাচ্ছে।

ছবিটি পরিচালনা ও চিত্রনাট্য লেখার জন্য কলিন ট্রেভোরোর সঙ্গে আলোচনা চলছে। জো এপস্টেইনের সঙ্গেও চিত্রনাট্য লেখার কথা রয়েছে। ১৯৬২ সালে শুরু হওয়া ‘দ্য জেটসনস’ অ্যানিমেটেড সিরিজে ভবিষ্যতের এক শহরে জর্জ জেটসন ও তার পরিবারের জীবন তুলে ধরা হয়েছিল।

এদিকে ‘সনিক দ্য হেজহগ ৪’ ছবিতেও ড. রোবটনিক চরিত্রে জিম ক্যারির ফেরার কথা রয়েছে। ছবিটি ২০২৭ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ২০০০ সালের জনপ্রিয় ছবি ‘হাউ দ্য গ্রিঞ্চ স্টোল ক্রিসমাস’-এর সম্ভাব্য সিক্যুয়েল নিয়েও আলোচনা চলছে। ওই ছবিতে গ্রিঞ্চ চরিত্রে অভিনয় করেছিলেন জিম ক্যারি।



বাপ্পি/সা.এ

Latest articles

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত করতে হবে: রশিদুজ্জামান মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে...

প্রবর্তক সংঘের নবনির্মিত পূজা মণ্ডপ উদ্বোধন

দেশের অন্যতম মানব সেবামূলক প্রতিষ্ঠান প্রবর্তক সংঘ বাংলাদেশ চট্টগ্রাম এ, সকাল ৯ টায়...

৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের

আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে কিশোর গ্যাং উৎখাত করা হবে বলে জানিয়েছেন...

ট্রেনের হুক ছিঁড়ে ৭ বগি বিচ্ছিন্ন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনাঞ্চলে আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের জোড়ার হুক ছিঁড়ে...

More like this

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত করতে হবে: রশিদুজ্জামান মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে...

প্রবর্তক সংঘের নবনির্মিত পূজা মণ্ডপ উদ্বোধন

দেশের অন্যতম মানব সেবামূলক প্রতিষ্ঠান প্রবর্তক সংঘ বাংলাদেশ চট্টগ্রাম এ, সকাল ৯ টায়...

৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের

আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে কিশোর গ্যাং উৎখাত করা হবে বলে জানিয়েছেন...