Homeসর্বশেষইরানে নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে রাশিয়ার পরিকল্পনা

ইরানে নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে রাশিয়ার পরিকল্পনা

Published on

spot_img

ইরানে ছোট ও বড়- দুই ধরনের নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে রাশিয়া আলোচনা করছে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) লিখাচেভের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি (এমএনএ)।

লিখাচেভ বলেন, ইরানে ছোট ও বড় উভয় ধরনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে ইরানের সঙ্গে রাশিয়ার আলোচনা চলছে।

এর আগে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে দুই দেশ যৌথভাবে কাজ করেছে। রাশিয়ার সহযোগিতায় নির্মিত এই কেন্দ্রটি ইরানের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা।

এদিকে রোসাটম জানিয়েছে, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট রক্ষণাবেক্ষণের জন্য সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। রক্ষণাবেক্ষণের কাজে রাশিয়ার বিশেষজ্ঞরাও অংশ নেবেন।

লিখাচেভ জানান, বর্তমানে বুশেহর বিদ্যুৎকেন্দ্রে রোসাটমের প্রায় ৮০ জন কর্মী রয়েছেন।

সাজু/নিএ

Latest articles

জাপানে স্থায়ী বসবাসে কঠোর নিয়ম, অনিশ্চয়তায় বিদেশিরা

জাপানে স্থায়ীভাবে বসবাস করতে চান এমন বিদেশিদের জন্য নিয়ম আরও কঠোর করছে দেশটির...

কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত আর্থিক ঝুঁকি মোকাবিলায় ইআইএস মডেল অনুসরণ করা জরুরী

বাংলাদেশে শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক খাতে দুর্ঘটনায় নিহত অথবা স্থায়ীভাবে অক্ষম শ্রমিকদের, প্রতিবন্ধী...

যে ১০ সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা না দেখলেই নয়

অ্যাকশন কিংবা হরর ছাড়াও সিনেমা দর্শককে দিতে পারে তীব্র উত্তেজনা। তার বড় প্রমাণ...

বুড়িচংয়ে মা-বাবার করা গর্তে পড়ে প্রাণ গেল শিশু সন্তানের

কুমিল্লার বুড়িচংয়ে বাড়ির উঠানে পানিভর্তি গর্তে পড়ে হাসান (৪) নামে এক শিশুর মৃত্যু...

More like this