Homeসর্বশেষস্থানীয় সরকার নির্বাচন শুরুর সময় জানালেন প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন শুরুর সময় জানালেন প্রতিমন্ত্রী

Published on

spot_img

স্থানীয় সরকার নির্বাচন আগামী জানুয়ারি থেকে শুরু হয়ে ৬ জুনের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগামী জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং তা ৬ জুনের মধ্যে শেষ হবে। এ জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বদ্ধপরিকর। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা রয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন ও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচনকে কলঙ্কিত করে বা নির্বাচনের কোনো কলঙ্কিত অধ্যায় নিয়ে বিএনপি সরকার থাকবে না।’ একই সঙ্গে জনগণ ও সম্ভাব্য প্রার্থীদের প্রতি নির্বাচন নিয়ে নিশ্চয়তা দেওয়ার কথাও জানান তিনি।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, স্থানীয় সরকার নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তবে নির্বাচন কমিশন আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকারের নির্বাচনগুলো শেষ করতে চায় বলে তিনি জানিয়েছিলেন।

সাজু/নিএ

Latest articles

জাপানে স্থায়ী বসবাসে কঠোর নিয়ম, অনিশ্চয়তায় বিদেশিরা

জাপানে স্থায়ীভাবে বসবাস করতে চান এমন বিদেশিদের জন্য নিয়ম আরও কঠোর করছে দেশটির...

কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত আর্থিক ঝুঁকি মোকাবিলায় ইআইএস মডেল অনুসরণ করা জরুরী

বাংলাদেশে শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক খাতে দুর্ঘটনায় নিহত অথবা স্থায়ীভাবে অক্ষম শ্রমিকদের, প্রতিবন্ধী...

যে ১০ সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা না দেখলেই নয়

অ্যাকশন কিংবা হরর ছাড়াও সিনেমা দর্শককে দিতে পারে তীব্র উত্তেজনা। তার বড় প্রমাণ...

বুড়িচংয়ে মা-বাবার করা গর্তে পড়ে প্রাণ গেল শিশু সন্তানের

কুমিল্লার বুড়িচংয়ে বাড়ির উঠানে পানিভর্তি গর্তে পড়ে হাসান (৪) নামে এক শিশুর মৃত্যু...

More like this