Homeসর্বশেষঅভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক

অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক

Published on

spot_img

যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এক বিশেষ অভিযানে নওয়াপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত কামরুল ইসলাম গুয়োখালো এলাকার মৃত আব্দুল গনীর ছেলে। তিনি নওয়াপাড়া পৌর বাস্তুহারা লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, আটক কামরুল ইসলাম বাস্তুহারালীগের সক্রিয় কর্মী। এছাড়া তার বিরুদ্ধে অভয়নগর থানাসহ বিভিন্ন থানায় অন্তত ১০টি মাদকের মামলা রয়েছে। সম্প্রতি যশোর জেলা পুলিশ মাদক ব্যবসায়ীদের যে তালিকা প্রকাশ করেছিল, তাতে কামরুল ইসলামকে ধরিয়ে দেওয়ার জন্য ২৫ হাজার টাকা পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটকের ব্যাপারে তৎপর ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান জানান, অসংখ্য মাদক মামলার পলাতক আসামি কামরুল ইসলাম ওরফে মাদক কামরুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

বাপ্পি/সা.এ

Latest articles

যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক

যশোরে মঙ্গলবার বিকেলে যাত্রীবাহী নড়াইল এক্সপ্রেস বাস থেকে দুই নারী মাদক ব্যবসায়িকে ১...

দশক পর হুইলচেয়ারে মুক্ত বাতাসে ঝমেলা বেগম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দীঘিরপাড় গ্রামের ৭০ বছর বয়সী ঝমেলা বেগম। জীবনের শেষ প্রান্তে...

ফরিদপুরে ছাত্রলীগ নেতা নাঈম গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বাড়িতে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের হাতে...

চট্টগ্রামে ১২ বছর আগে মৃত সাবেক সংসদ সদস্যের নামে মামলা

চট্টগ্রামের বাঁশখালী আসনের সাবেক সাংসদ সুলতানুল কবির চৌধুরী ২০১৪ সালের ৩০ জুন ইন্তেকাল...

More like this