Homeসর্বশেষচট্টগ্রাম বন্দরে শ্রমিককে মারধর: প্রতিবাদে কনটেইনার ডেলিভারি বন্ধ

চট্টগ্রাম বন্দরে শ্রমিককে মারধর: প্রতিবাদে কনটেইনার ডেলিভারি বন্ধ

Published on

spot_img

চট্টগ্রাম বন্দরে এক ট্রেইলর শ্রমিককে মারধরের প্রতিবাদে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা বন্দর থেকে কনটেইনার ডেলিভারি বন্ধ রেখেছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে কনটেইনার ডেলিভারি বন্ধ রাখেন তারা। রাত ৯ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কনটেইনার ডেলিভারি বন্ধ ছিল।

এ বিষয়ে বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম গণ মাধ্যমকে জানান, ‌‘একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে বন্দর অভ্যন্তর থেকে কনটেইনার ডেলিভারি বন্ধ রয়েছে। আমরা সমস্যা সমাধানে শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলছি। আশা করি দ্রুত সমস্যার সুরাহা হবে।’

এদিকে শ্রমিকদের অভিযোগ, চট্টগ্রাম বন্দর গেট দিয়ে প্রবেশের জন্য পাস ইস্যুকে কেন্দ্র করে ট্রেইলর শ্রমিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষের সঙ্গে বন্দর গেটে কর্মরত সিকিউরিটি কর্মীর প্রথমে বাগবিতণ্ডা হয় যা একপর্যায়ে ধস্তাধস্তিতে পরিণত হয়। এসময় বন্দরের সিকিউরিটি কর্তৃক পরিবহন নেতা শারীরিক ভাবে নাজেহাল হয়৷ এর জেরে বন্দর থেকে পণ্য পরিবহন বন্ধ করে বিক্ষোভ করা হয়। এসময় বন্দর গেটে শ্রমিক বিক্ষোভের কারণে অন্য পণ্যবাহী গাড়ি চলাচলও বন্ধ আছে।

প্রাইম মুভারস শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আবুল খায়ের বলেন, বিডি২৪লাইভকে বলেন ‘আমরা চট্টগ্রাম বন্দরের নানান অনিয়ম ও দুর্ণীতি-ভোগান্তি বন্ধে দীর্ঘদিন যাবৎ আন্দোলন-প্রতিবাদ জানিয়ে আসছি৷ বন্দরে প্রবেশের গেট পাসের নির্ধারিত ফি ৫৭ টাকা। কিন্তু গেটে ৫৭ টাকার বদলে প্রতিটি পাশের জন্য ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। আমাদের সমিতির কোষাধ্যক্ষ মোকতার হোসেনের কাছ থেকেও আজ একই কায়দায় বাড়তি টাকা চাওয়া হলে তিনি এর প্রতিবাদ জানালে গেট থেকে এসে বন্দরের সিকিউরিটি কর্মীরা তাঁকে মারধর করেন। বন্দরের পাঁচ নম্বর গেটে এই ঘটনার পর আমরা বন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা এসে আমাদের আশ্বস্ত করে। মীমাংসার প্রস্তাব দেয়। এরপর আমরা সবাই চার নম্বর গেটে গেলে সেখানে কোন প্রকার উসকানি ছাড়াই আরেকটি দল আমাদের দিকে তেড়ে আসে। ফলে আমাদেত শ্রমিকরা সংক্ষুব্ধ হয় এবং এরপর থেকে আমরা পণ্য পরিবহন বন্ধ করে দিতে বাধ্য হই৷”

এদিকে বন্দর থানা পুলিশ সূত্রে জানা গেছে কোন প্রকার অনাকাংখিত ঘটনা যাতে না ঘটে তাই আইন শৃংখলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে৷ বন্দর ও শ্রমিক পক্ষের আলোচনা চলছে বলে জানা গেছে। পরিস্থিতি বর্তমানে শান্ত থাকলেও বন্দরের কয়েকটি গেট দিয়ে পণ্য পরিবহন সাময়িক বন্ধ আছে৷



বাপ্পি/সা.এ

Latest articles

জাপানে স্থায়ী বসবাসে কঠোর নিয়ম, অনিশ্চয়তায় বিদেশিরা

জাপানে স্থায়ীভাবে বসবাস করতে চান এমন বিদেশিদের জন্য নিয়ম আরও কঠোর করছে দেশটির...

কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত আর্থিক ঝুঁকি মোকাবিলায় ইআইএস মডেল অনুসরণ করা জরুরী

বাংলাদেশে শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক খাতে দুর্ঘটনায় নিহত অথবা স্থায়ীভাবে অক্ষম শ্রমিকদের, প্রতিবন্ধী...

যে ১০ সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা না দেখলেই নয়

অ্যাকশন কিংবা হরর ছাড়াও সিনেমা দর্শককে দিতে পারে তীব্র উত্তেজনা। তার বড় প্রমাণ...

বুড়িচংয়ে মা-বাবার করা গর্তে পড়ে প্রাণ গেল শিশু সন্তানের

কুমিল্লার বুড়িচংয়ে বাড়ির উঠানে পানিভর্তি গর্তে পড়ে হাসান (৪) নামে এক শিশুর মৃত্যু...

More like this

জাপানে স্থায়ী বসবাসে কঠোর নিয়ম, অনিশ্চয়তায় বিদেশিরা

জাপানে স্থায়ীভাবে বসবাস করতে চান এমন বিদেশিদের জন্য নিয়ম আরও কঠোর করছে দেশটির...

কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত আর্থিক ঝুঁকি মোকাবিলায় ইআইএস মডেল অনুসরণ করা জরুরী

বাংলাদেশে শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক খাতে দুর্ঘটনায় নিহত অথবা স্থায়ীভাবে অক্ষম শ্রমিকদের, প্রতিবন্ধী...

যে ১০ সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা না দেখলেই নয়

অ্যাকশন কিংবা হরর ছাড়াও সিনেমা দর্শককে দিতে পারে তীব্র উত্তেজনা। তার বড় প্রমাণ...