Homeসর্বশেষজয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ

জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ

Published on

spot_img

জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় জয়পুরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল-মামুন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।

অনুষ্ঠানে নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ শেষে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নির্বাচন পরিচালনা কমিটি-২০২৬-এর প্রধান নির্বাচন কমিশনার আবদুল হামিদ মিটুল। এ সময় জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সর্বস্তরের নেতা-কর্মী ও সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে এম এ হেলাল এবং সাধারণ সম্পাদক পদে গোলাম মর্ত্তুজা শিপলু নির্বাচিত হন।

কুশল/সাএ

Latest articles

ঢাবিতে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি, ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রীর

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল পুকুরে পোনামাছ অবমুক্ত করা...

দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে প্রচারিত হবে মুন অ্যালার্টের নিখোঁজ বার্তা

হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে পেতে এবার এগিয়ে এলো দেশের বৃহৎ...

একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

মোট ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন...

একাদশে ভর্তি ও কলেজ পরিবর্তন ইচ্ছুকদের জন্য নির্দেশনা

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে প্রথম ধাপে চূড়ান্ত মনোনয়ন পেয়ে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের কেউ...

More like this