Homeসর্বশেষ৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট

৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট

Published on

spot_img

এশিয়ান গেমসে নতুন ইতিহাস গড়েছেন জাপানের ১১ বছর বয়সী অ্যাথলেট ইউকি কুরিহারা। নিজের চেয়ে দ্বিগুণ বয়সী ও অভিজ্ঞ প্রতিপক্ষদের হারিয়ে ‘পুয়ো পুয়ো চ্যাম্পিয়নস’ ইভেন্টে সোনা জিতেছেন এই খুদে প্রতিভা।

এই জয়ের মাধ্যমে এশিয়ান গেমসের ইতিহাসে জাপানের সর্বকনিষ্ঠ সোনাজয়ী অ্যাথলেট হিসেবে রেকর্ড গড়েছেন কুরিহারা।

ফাইনালে দক্ষিণ কোরিয়ার ২৪ বছর বয়সী কাং দংশিনকে ১০-২ ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক নিশ্চিত করেন তিনি। এর আগে সেমিফাইনালেও দারুণ দাপট দেখান কুরিহারা। ২৮ বছর বয়সী থাইল্যান্ডের তানারাক ওয়ংকিতকুনকে ১০-১ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কাটেন জাপানি এই খুদে অ্যাথলেট।

সোনা জয়ের পরও কুরিহারার উদ্‌যাপন ছিল বেশ শান্ত। ম্যাচ শেষে তিনি জানান, সবার সামনে লজ্জা লাগায় নিজের অনুভূতি ঠিকভাবে প্রকাশ করতে পারেননি। তবে চকচকে ভারী সোনার পদক এবং আয়োজকদের দেওয়া সোনালি প্লাশ খেলনা পেয়ে তিনি ভীষণ খুশি।

১৯৫১ সালে শুরু হওয়া এশিয়ান গেমসের ইতিহাসে কুরিহারার এই অর্জন বয়সের দিক থেকে বিশেষ নজির তৈরি করেছে। তবে গেমসের ইতিহাসে সর্বকনিষ্ঠ পদকজয়ীদের কোনো সর্বজনীন তালিকা নেই। এর আগে ২০১৮ সালের এশিয়ান গেমসে ইন্দোনেশিয়ার বুঙ্গা নিইমাস ১২ বছর বয়সে নারীদের স্কেটবোর্ডিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন।

শৈশব থেকেই ‘পুয়ো পুয়ো’ খেলায় আগ্রহ ছিল কুরিহারার। প্রাথমিক বিদ্যালয়ের প্রথম বর্ষে পড়ার সময় শখের বশে খেলাটি শুরু করেন তিনি। নিখুঁত কম্বিনেশন তৈরি এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতায় মাত্র ১১ বছর বয়সেই পেশাদার লাইসেন্সধারী খেলোয়াড় হয়ে উঠেছেন এই জাপানি কিশোর।

এশিয়ান গেমসে তাঁর এই অভাবনীয় সাফল্য ক্রীড়াঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বয়স যে প্রতিভা ও দক্ষতার পথে বাধা নয়, ইউকি কুরিহারার সাফল্য যেন তারই অনন্য উদাহরণ।

বাপ্পি/সা.এ

Latest articles

এশিয়ান গেমসে চীনের দাপট, তলানিতে বাংলাদেশ

নাম এশিয়ান গেমস, কিন্তু পদক জয়ের হিসাব দেখলে যেন ‘চায়না গেমস’। এশিয়ার সবচেয়ে...

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনকে কারাগারে প্রেরণ

রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে ‘জয় বাংলা’ স্লোগান...

জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি, সুযোগ পাবেন যেসব দক্ষ কর্মী

দক্ষ পেশাজীবীদের জন্য বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে জার্মানিতে। দেশটিতে বর্তমানে প্রায়...

জামায়াতের মতো মুনাফেক দল পৃথিবীতে আর সৃষ্টি হয়নি: ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, জামায়াতের...

More like this