Homeসর্বশেষবর্তমান সরকার ও বিরোধীদল একই: জিএম কাদের

বর্তমান সরকার ও বিরোধীদল একই: জিএম কাদের

Published on

spot_img

বর্তমান সরকার ও বিরোধী দল একই এবং তারা মিলেমিশে কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দেওয়া বক্তব্যে তিনি বলেন, চাইলেই আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দলকে রাজনীতির বাইরে রাখা সম্ভব নয়।

দেশে বাকস্বাধীনতা নেই অভিযোগ করে জিএম কাদের বলেন, জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ডেও সরকারিভাবে বাধা দেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি দাবি করেন, কোনো সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার বা বিরোধী দল গঠিত হয়নি।

জাপা চেয়ারম্যান বলেন, ‘বর্তমান সরকার জ্বালানি, বিদ্যুৎ ও সারসহ নানা সংকট তৈরি করেছে।’

বিভিন্ন ইস্যুতে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনের কথা থাকলেও পরে কার্যালয়ের ভেতরেই বক্তব্য দেন জিএম কাদের।

তিনি আরও বলেন, সরকার ও বিরোধী দল—উভয় পক্ষই জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ডকে ভয় পায়।

কুশল/সাএ

Latest articles

এশিয়ান গেমসে চীনের দাপট, তলানিতে বাংলাদেশ

নাম এশিয়ান গেমস, কিন্তু পদক জয়ের হিসাব দেখলে যেন ‘চায়না গেমস’। এশিয়ার সবচেয়ে...

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনকে কারাগারে প্রেরণ

রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে ‘জয় বাংলা’ স্লোগান...

জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি, সুযোগ পাবেন যেসব দক্ষ কর্মী

দক্ষ পেশাজীবীদের জন্য বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে জার্মানিতে। দেশটিতে বর্তমানে প্রায়...

জামায়াতের মতো মুনাফেক দল পৃথিবীতে আর সৃষ্টি হয়নি: ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, জামায়াতের...

More like this