Homeসর্বশেষনালিতাবাড়ীতে প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগে যুবক আটক

নালিতাবাড়ীতে প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগে যুবক আটক

Published on

spot_img

শেরপুরের নালিতাবাড়ীতে প্রতিবন্ধী এক নারীকে (৪৫) ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম নামে এক যুবককে আটকের পর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে তার স্বজনরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক নয়টার দিকে উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া গ্রামে ধর্ষণের এই ঘটনা ঘটে। অভিযুক্ত শফিকুল ইসলাম একই গ্রামের সবদর আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল আনুমানিক নয়টার দিকে শফিকুল ইসলাম উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া গ্রামের প্রতিবন্ধী সাত ভাই-বোনের পরিবারের বসতঘরে প্রবেশ করে। সুযোগ বুঝে ওই ঘরে থাকা এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করে। এ সময় বাড়িতে থাকা অন্য স্বজনেরা ঘটনা দেখে ফেলার পর তারা শফিকুলকে আটক করে গাছের সাথে বেঁধে রাখে। পরে থানা পুলিশের কাছে খবর দেওয়ার পর বিকেলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ অভিযুক্ত শফিকুলকে আটক করে থানায় নিয়ে আসে। এদিকে, স্থানীয় কেউ কেউ বলেছেন আটক ব্যক্তি শফিকুল ইসলামও একজন বুদ্ধি প্রতিবন্ধী মানুষ।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ওসি (তদন্ত) দেবাশীষ দত্ত জানান, এই ঘটনায় শফিকুল ইসলাম নামে অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তী সাপেক্ষে মামলা গ্রহণ করে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হবে।

বাপ্পি/সা.এ

Latest articles

অগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান নুর আক্তার, সেক্রেটারি হারুন

ময়মনসিংহের হালুয়াঘাটে উত্তর খয়রাকুড়ি অগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান...

গুইমারায় পুলিশি অভিযান, চুরির ঘটনায় গ্রেপ্তার ৩

খাগড়াছড়ির গুইমারায় সাবমারসিবল পাম্প ও বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার চুরির ঘটনায় অভিযান চালিয়ে...

সেমিফাইনাল ঘিরে বিরোধ, পুনরায় ম্যাচ আয়োজনের উদ্যোগ খুবি প্রশাসনের

প্রতি বছরের ন্যায় এবারও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি)...

নন্দীগ্রামে কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর ও চুরি 

নন্দীগ্রামে কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর, দানবাক্স ভেঙে টাকা চুরি এবং মন্দিরে থাকা কাঁসার বিভিন্ন...

More like this