Homeসর্বশেষঅগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান নুর আক্তার, সেক্রেটারি হারুন

অগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান নুর আক্তার, সেক্রেটারি হারুন

Published on

spot_img

ময়মনসিংহের হালুয়াঘাটে উত্তর খয়রাকুড়ি অগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ নুর আক্তার হোসেন এবং সেক্রেটারি পদে মোঃ হারুন অর-রশিদ নির্বাচিত হয়েছেন। উত্তর খয়রাকুড়ি অগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নতুন নির্বাচিত কার্যকরী পরিষদের অন্য সদস্যরা হলেন, ভাইস -চেয়ারম্যান মোঃ আ: হালিম, ট্রেজারার মোঃ কামাল হোসেন, ডিরেক্টর মোঃ সাজ্জাদ হোসেন সঞ্চয় ও মোঃ আলহাস উদ্দিন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে নির্বাচনকে ঘিরে প্রতিষ্ঠানের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্বাচনে সদস্যদের অংশগ্রহণে ভোটগ্রহণ সম্পন্ন হয় এবং পরবর্তীতে নির্বাচিতদের নাম ঘোষণা করেন উত্তর খয়রাকুড়ি অগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার (অ: দা:) আবু রায়হান মোহাম্মদ শাহরিয়া কাকন্দ, নির্বাচন কমিটির সদস্য আসলাম মিয়া বাবুল, সদস্য ও উপজেলা সমবায় কার্যালয় সহকারী পরিদর্শক মোঃ আবুল হাশিম।

নবনির্বাচিত সভাপতি মোঃ নুর আক্তার হোসেন ও সেক্রেটারি মোঃ হারুন অর-রশিদ দায়িত্ব পালনের মাধ্যমে সমিতির কার্যক্রম আরও গতিশীল করা এবং সদস্যদের স্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় সমিতির অন্যান্য সদস্য ও সংশ্লিষ্টরা নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে অভিনন্দন জানান।

তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে উত্তর খয়রাকুড়ি অগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং সদস্যদের কল্যাণে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাপ্পি/সা.এ

Latest articles

গুইমারায় পুলিশি অভিযান, চুরির ঘটনায় গ্রেপ্তার ৩

খাগড়াছড়ির গুইমারায় সাবমারসিবল পাম্প ও বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার চুরির ঘটনায় অভিযান চালিয়ে...

নালিতাবাড়ীতে প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগে যুবক আটক

শেরপুরের নালিতাবাড়ীতে প্রতিবন্ধী এক নারীকে (৪৫) ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম নামে এক যুবককে...

সেমিফাইনাল ঘিরে বিরোধ, পুনরায় ম্যাচ আয়োজনের উদ্যোগ খুবি প্রশাসনের

প্রতি বছরের ন্যায় এবারও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি)...

নন্দীগ্রামে কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর ও চুরি 

নন্দীগ্রামে কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর, দানবাক্স ভেঙে টাকা চুরি এবং মন্দিরে থাকা কাঁসার বিভিন্ন...

More like this