Homeসর্বশেষনেত্রকোনায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ছাত্রদলের সমাবেশ ও বিক্ষোভ

নেত্রকোনায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ছাত্রদলের সমাবেশ ও বিক্ষোভ

Published on

spot_img

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নেত্রকোনায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিকেল ৫টায় নেত্রকোনা পৌর শহরের কালেক্টরেট মাঠে আয়োজিত সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম উপস্থিত ছিলেন। এ সময় জেলা ছাত্রদল এবং অধীনস্থ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তারা পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদ জানান।

তারা রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সমাবেশ শেষে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কালেক্টরেট মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছোটবাজার এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল চলাকালে নেতাকর্মীরা পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উপস্থিতি দেখা যায়।

বাপ্পি/সা.এ

Latest articles

এশিয়ান গেমসে চীনের দাপট, তলানিতে বাংলাদেশ

নাম এশিয়ান গেমস, কিন্তু পদক জয়ের হিসাব দেখলে যেন ‘চায়না গেমস’। এশিয়ার সবচেয়ে...

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনকে কারাগারে প্রেরণ

রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে ‘জয় বাংলা’ স্লোগান...

জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি, সুযোগ পাবেন যেসব দক্ষ কর্মী

দক্ষ পেশাজীবীদের জন্য বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে জার্মানিতে। দেশটিতে বর্তমানে প্রায়...

জামায়াতের মতো মুনাফেক দল পৃথিবীতে আর সৃষ্টি হয়নি: ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, জামায়াতের...

More like this