Homeসর্বশেষকক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ২৭ জন গ্রেপ্তার

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ২৭ জন গ্রেপ্তার

Published on

spot_img

কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজনকে চোর-ছিনতাইকারী, একজনকে মাদক ব্যবসায়ী, চারজনকে মাদক সেবনকারী এবং ১৪ জনকে ধর্তব্য অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পৌরসভা ও ইউনিয়নগুলোর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, চোর-ছিনতাইকারী হিসেবে গ্রেপ্তার তিনজন হলেন কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ঘোনারপাড়ার রবিউল হাসান (২৩), ৮ নম্বর ওয়ার্ডের বৈদ্যঘোনার মো. রবিউল হাসান জুয়েল (২৪) এবং রামুর চাকমারকুল ইউনিয়নের উত্তর চাকমারকুল এলাকার জিয়া উদ্দিন বাবু (২৮)। মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের মো. রিফাত উদ্দিন মানিককে (২৫)। এ ছাড়া মাদক সেবনের অভিযোগে পেকুয়ার বারবাকিয়ার এমরান হোসেন (৩০), খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের মো. জিদান (২১), খুরুশকুলের ফকিরপাড়ার মো. সাঈদ উদ্দিন রিফাত (১৯) ও একই এলাকার মো. ইসমাইলকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।

ধর্তব্য অপরাধে গ্রেপ্তার ১৪ জন হলেন পিএমখালীর মোহাম্মদ ফয়সাল (৩০), জুমছড়ির হামিদুল হক (৩৩) ও শাহিনা আক্তার (৫৫), পিএমখালীর বাংলা বাজার এলাকার রিশমা বিবি (২০), লোহাগাড়ার আদুনগরের মোহাম্মদ ফরহাদ (২০) ও ঈমাম উদ্দিন (২৩), টেকনাফের সদর ইউনিয়নের নুর হোসেন (৩২), লামার ফাসিয়াখালীর আজমির টিপু (২৬), ঝিলংজা ইউনিয়নের খুরুলিয়ার রিয়াদ হাসনাত রিফাত (১৯) ও মোহাম্মদ তারেক জিয়া (১৯), পিএমখালীর মোহাম্মদ জুনায়েদ (২০) ও মোহাম্মদ তারেক (২২), খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের মোহাম্মদ নুরশাদ (১৯) এবং মহেশখালীর গোরকঘাটার ওমর ফারুক প্রকাশ মারুফ (২০)।

এ ছাড়া বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন কক্সবাজার পৌরসভার পূর্ব মোহাজেরপাড়ার রোহিত (২০) ও সাকিব (২২), পেশকারপাড়ার মো. আলমগীর (৪২), চৌফলদণ্ডী ইউনিয়নের হায়দারপাড়ার বেদারুল আলম (৪৮) এবং কক্সবাজার পৌরসভার নতুন বাহারছড়ার আরফাতুল ইসলাম।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মাদ আলী বলেন, ‘চুরি, ছিনতাই, মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও নজরদারি আরও জোরদার করা হবে।’



বাপ্পি/সা.এ

Latest articles

অগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান নুর আক্তার, সেক্রেটারি হারুন

ময়মনসিংহের হালুয়াঘাটে উত্তর খয়রাকুড়ি অগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান...

গুইমারায় পুলিশি অভিযান, চুরির ঘটনায় গ্রেপ্তার ৩

খাগড়াছড়ির গুইমারায় সাবমারসিবল পাম্প ও বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার চুরির ঘটনায় অভিযান চালিয়ে...

নালিতাবাড়ীতে প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগে যুবক আটক

শেরপুরের নালিতাবাড়ীতে প্রতিবন্ধী এক নারীকে (৪৫) ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম নামে এক যুবককে...

সেমিফাইনাল ঘিরে বিরোধ, পুনরায় ম্যাচ আয়োজনের উদ্যোগ খুবি প্রশাসনের

প্রতি বছরের ন্যায় এবারও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি)...

More like this

অগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান নুর আক্তার, সেক্রেটারি হারুন

ময়মনসিংহের হালুয়াঘাটে উত্তর খয়রাকুড়ি অগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান...

গুইমারায় পুলিশি অভিযান, চুরির ঘটনায় গ্রেপ্তার ৩

খাগড়াছড়ির গুইমারায় সাবমারসিবল পাম্প ও বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার চুরির ঘটনায় অভিযান চালিয়ে...

নালিতাবাড়ীতে প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগে যুবক আটক

শেরপুরের নালিতাবাড়ীতে প্রতিবন্ধী এক নারীকে (৪৫) ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম নামে এক যুবককে...