Homeসর্বশেষকেন্দুয়ায় জুলাই শহীদের বোনকে নির্যাতনের মামলা

কেন্দুয়ায় জুলাই শহীদের বোনকে নির্যাতনের মামলা

Published on

spot_img

নেত্রকোনার কেন্দুয়ায় জুলাই আন্দোলনে শহীদ আলী হোসেনের ছোট বোনকে ধর্ষণচেষ্টা, মারধর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলার ৯ দিন পার হলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। বাদীর অভিযোগ, মামলা প্রত্যাহারে চাপ দিতে তাকে ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

থানা সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর ২৯ বছর বয়সী ওই নারী বাদী হয়ে কেন্দুয়া থানায় মামলা করেন। মামলাটি ২০ নম্বর হিসেবে নথিভুক্ত হয়ে পরদিন আদালতে পাঠানো হয়। এজাহার অনুযায়ী, গত ৭ সেপ্টেম্বর সকালে মোজাফরপুর পশ্চিমপাড়া গ্রামের নিজ বাড়ির উঠানে প্রতিবেশী রমজান মিয়াসহ কয়েকজন তাকে মারধর করে ঘরে আটকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার পরনের কাপড় ছিঁড়ে ফেলা এবং সোনার গয়না ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। পরে তার বড় বোন দরজা ভেঙে তাকে উদ্ধার করেন।

মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারাসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পেমই তদন্ত কেন্দ্রের এসআই বাবুল আক্তার বলেন, “প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।” মামলার সাক্ষী ও শহীদ আলী হোসেনের ৭৬ বছর বয়সী মা বেদেনা আক্তার বলেন, “আমার ছেলে আজ বেঁচে থাকলে মেয়ের ওপর এভাবে নির্যাতন করতে দিত না। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।”

তবে অভিযুক্ত রমজান মিয়া, ফজল হক ও সুমন মিয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগগুলোকে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা দাবি করে বলা হয়েছে, ওই দিন ধর্ষণচেষ্টার কোনো ঘটনা ঘটেনি। বাদীর অভিযোগ, মামলা দায়েরের পর থেকেই তাকে ও সাক্ষীদের মামলা তুলে নিতে চাপ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং আইন অনুযায়ী তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাপ্পি/সা.এ

Latest articles

ডাকসুর উদ্যোগে লিগ্যাল লিটারেসি বুটক্যাম্প অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) উদ্যোগ দিনব্যাপী লিগ্যাল লিটারেসি বুটক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫...

প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনে বাদ, দলীয়করণের অভিযোগ তুলে সরকারকে ‘লাল কার্ড’ প্রদর্শন

প্রাথমিক শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনে হাজারখানেক চাকরিপ্রার্থীকে বাদ দেওয়ার প্রতিবাদে লাল কার্ড প্রদর্শন...

তারেক রহমানের সঙ্গে থাই প্রধানমন্ত্রীর বৈঠক, আলোচনায় বাণিজ্য-বিনিয়োগ

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে থাইল্যান্ডের...

সিইসির পদত্যাগে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি

ভারতে ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসআইআর) নিয়ে বিতর্কের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)...

More like this